নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 103 আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন সৌজন্যশীল, সাহসী, যোদ্ধা সাহাবী ছিলেন। কিন্তু তিনি রাষ্ট্রনীতির বিষয়ে অসহিফ্ণুতার মধ্যে থাকতেন। সুতরাং তিনি রাষ্ট্রীয় বিরোধীদের সাথে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। তাঁর বৰ্ণিত হাদীসের সংখ্যা হলো 100 টি। সামুরা বিন জুনদুব আলফাজাজী [রাদিয়াল্লাহু আনহু] বাসরা শহরে গিয়ে স্থায়ীভাবে অবস্থান করেন। তাঁর আমলে কুফা শহর এবং বাসরা শহরের আমির বা রাষ্ট্রীয় শাসক ও পরিচালক ছিলেন জিয়াদ। তাই জিয়াদ যখন কুফা শহরে থাকতেন তখন তিনি তাঁকে বাসরা শহরের আমির বা রাষ্ট্রীয় শাসক নিযুক্ত করতেন। আর তিনি যখন বাসরা শহরে থাকতেন তখন তিনি তাঁকে কুফা শহরের আমির ও রাষ্ট্রীয় শাসক নিযুক্ত করতেন। সুতরাং তিনি কুফা শহরে এবং বাসরা শহরে ছয় মাস করে থাকতেন। তিনি রাষ্ট্রীয় বিরোধী খাওয়ারেজ দলের সাথে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। কেননা ওই খাওয়ারেজ দলের লোকেরা সাধারণভাবে মুসলিমদেরকে কাফের ও অমুসলিম হিসেবে পরিগণিত করতো। এবং সাধারণ মুসলিমদের প্রাণনাশ করতো। তাই সামুরা বিন জুনদুব আলফাজাজী [রাদিয়াল্লাহু আনহু] এর কাছে ওই
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।