নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 100 শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] । তাই হজ্জের হাদয়ীর একটি উটে দশ জন লোক অংশ গ্রহণ করতে পারে না। কিন্তু হজ্জের হাদয়ীর একটি গরুতে এবং কুরবানির একটি গরুতে সাত জন লোক অংশ গ্রহণ করতে পারবে। 3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, হজ্জের হাদয়ী ও কুরবানির একটি উটে অথবা একটি গরুতে সাত জন লোকের অংশ গ্রহণ করা জায়েজ । তাই সাত জন লোক একটি উটে অথবা একটি গরুতে অংশ গ্রহণ করতে পারবে। কিন্তু একটি ছাগলে এক জন ছাড়া অন্য কোনো লোক অংশ গ্রহণ করতে পারবে না। তবে এখানে একটি বিষয় জেনে রাখা দরকার যে, হজ্জের হাদয়ী ও কুরবানির জন্য যেহেতু একটি গরুতে সাত জন লোকের অংশ গ্রহণ করা জায়েজ । সেহেতু সাত জন লোক একটি গরুতে অংশ গ্রহণ না করে, যদি তার চেয়ে কম সংখ্যার লোকে একটি গরু কুরবানি করে, তাহলে তা উত্তম পন্থায় জায়েজ হবে। যেমন:- শুধু এক জন লোক যদি একটি গরু কুরবানি করে তাহলে তা বৈধ, যদিও তার জন্য একটি ছাগল কুরবানি করাই হলো যথেষ্ট বিষয়। তাই এই বিষয়টির জায়েজ হওয়ার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই যে, একটি গরুতে কিংবা একটি উটে যদি সাত জনের পূর্ণ সংখ্যা না হয় তবুও তা জায়েজ হবে এবং অবৈধ হবে না। সুতরাং একটি

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।