Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

1010)://15181701101.৬7010101633.00] সাত করণ । আল্লাহ পাকের লাখো শুকরিয়া এই বিশ্বস্ততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য ও হাদীসভিত্তিক এই তাফসীর ইবনে কাসীর তথা ইসলামী প্রজ্ঞার প্রধান উপাদন ও উৎস এবং রতুভাগ্তারের চাবিকাঠি আজ বাঙ্গালী পাঠক-পাঠিকার হাতে অর্পণ করতে সক্ষম হলাম । এ জন্যে আমি নিজেকে পরম সৌভাগ্যবান ও ধন্য মনে করছি। রং পূর্বেই বলা হয়েছে এই অনুদিত তাফসীর প্রকাশের আর্থিক সমস্যার কথা । জনাব আবদুল ওয়াহেদ সাহেব বাকী খগ্গুলোর সুষ্ঠু প্রকাশনার উদ্যোগ নিতে গিয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি তাফসীর পাবলিকেশন কমিটি গঠন করেন । এই সদস্যমগ্লীর মধ্যে তিনি এবং আমি ছাড়া বাকি দু'জন হচ্ছেন জনাব নূরুল আলম ও মুহাম্মদ মকবুল হোসেন সাহেব । এভাবে আল্লাহ পাক অপ্রত্যাশিত ও অকল্পনীয়ভাবে তার মহিমান্বিত মহাগ্রন্থ আল্‌ কুরআনুল কারীমের ব্যাপক প্রচার ও প্রসারের সমচল প্রায় কাজটিকে সচল ও অব্যাহত রাখার ব্যবস্থা করলেন । সুতরাং সকল প্রকার €সা ও স্তবস্তৃতি তারই । অসংখ্য গুণগ্রাহী ভক্ত ভাই-বোনদের অনুরোধে দ্বিতীয় সংস্করণের ১ম, ২য় ও ৩য় খণ্ডগুলো এক খণ্ডে, ৪থ ৫ম, ৬ষ্ট ও ৭ম খণ্ডগুলো এক খণ্ডে ৮ম, ৯ম, ১০ম ও ১১শ খগ্ুগুলোকে এক খণ্ডে এবং ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর খগ্ুগুলো প্রথম প্রকাশে সূরা ভিত্তিক প্রকাশ করে । আজ এই ত্রয়োদশ খণ্ডের কপি নিঃশেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় সংক্করণে আল্লাহর অশেষ মেহেরবাণীতে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে প্রকাশ গ্রহণ করে । এ পর্যন্ত প্রকাশিত খগুগুলোর প্রচার ও ব্যক্তিগতভাবে বিক্রয় করার কাজে গ্রুপ প্যাপ্টেন (অবঃ) জনাব মামুনুর রশীদ ও বেগম বদরিয়া রশীদ এবং বেগম ইয়াসমিন রোকাইয়া ওয়াহেদের নাম বিশেষ ভাবে ন্বর্তব্য । এই জন্য আল্লাহর দরবারে কমিটির সবাইর জন্যে এবং তাদের সহযোগী ও.সহ বন্ধু-বান্ধব, ও পরিবারবর্গের জন্যে সর্বাঙ্গীন কল্যাণ, মঙ্গল ও শুভ কামনা করতে গিয়ে প্রাণের গোপন গহণ থেকে উৎসারিত দোয়া, মোনাজাত_ও আকুল মিনতি প্রতিনিয়তই পেশ করছি। আমাদের মরহুম আব্বা আম্মার রূহের প্রতি স্বীয় অজস্র রহমত, আশীষ ও মাগফিরাতের বারিধারা বর্ষণ করেন৷ আমীন! রোয হাশরের অনন্ত সওয়াব রিসানী এবং বরকতের পীযুষধারায় স্নাতসিক্ত করে আল্লাহপাক যেন তীদের জান্নাত নসীব করেন। সুম্মা আমীন! ইয়া রাব্বুল আলামীন! এই তাফসীর তরজমার সকল ক্রুটি বিচ্যুতি ও ভ্রমপ্রমাদ আমার : একান্তই নিজস্ব এবং এর যা কিছু শুভ কল্যাণপ্রদ ও ভালো দিক রয়েছে সেগুলো সবই তোমার নিজস্ব । তাই মেহেরবানী করে তুমিই আমাদের সবাইকে তোমার পাক কালাম সম্যক অনুধাবন, সঠিক হৃদয়ঙ্গম এবং তার প্রতি আমল করার পূর্ণ তাওফীক দান করো । একান্ত দয়া পরবশ হয়ে তুমি আমাদের সবার এ শ্রম সাধনা কবুল করো। একমাত্র তোমার তাওফীক এবং শক্তি প্রদানের উপরেই তাফসীর তরজমার এই মহত্তম পরিকল্পনার সুষ্ঠ পরিসমাগ্তি নির্ভরশীল । তাই এ সম্পর্কিত সকল ভ্রমপ্রমাদকে ক্ষমা ও সুন্দর চোখে দেখে পবিত্র কুরআনের এই সামান্যতম খিদতম আমাদের সবার জন্যে পারলৌকিক মুক্তির সম্বল ও নাজাতের অসীলা করে দাও। আমীন! সুম্মা আমীন!! এই তাফসীর খগণ্ডকে দিনের আলো বাতাসের সঙ্গে পরিচিত করতে গিয়ে কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে আরবী হস্তলিপি ও সুষ্ঠ মুদ্রণের গুরুদায়িত্ব কীধে নিয়ে মওলানা মোহাম্মদ মুজিবুর রহমান (কাতিব) সাহেব এবং ফ্রেন্ডস প্রিন্টিং এ প্যাকেজিং-এর মালিক ও কর্মচারীবৃন্দ যে কর্তব্য পরায়ণতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন তা দৃষ্টান্তমূলক প্রশংসার দাবিদার ৷ এ প্রসঙ্গে মুহাম্মদ হাবীবুর রহমান ও সাফিয়া রহমান প্রমুখ আমার সন্তান সন্ততির আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টা কোন ক্রমেই কম নয়। তাই, এঁদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তানধত শামিল করে নেন । আমীন! টা র্‌ বিনয্বাবনত 1 ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান পরিচালক, ইসলামিক শিক্ষা কেন্দ্র প্রাক্তন প্রফেসর ও চেয়ারম্যান ৪৭৭, ইষ্ট মিডৌ এ্যাভনিউ আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ ই, এম, নিউইয়র্ক । রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ !

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।