11000://] 3191111301৮ 010101935.00107 সূরাঃ ইবরাহীম ১৪ ৬৯ পারাঃ ১৩ নেক আমল সমূহ হতে নিয়ে নাও।” এতে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, অথচ এ ছোট নিয়ামতটি সেখান হতে সরে গিয়ে বলবেঃ “হে আল্লাহ!) আপনার মর্যাদার শপথ! আমার পণ্যমূল্য এখনো আমি পাইনি।”এখন পাপসমূহের রেজিস্টার বহি অবশিষ্ট থাকবে, আর ওদিকে নিয়ামতরাজির বহি বাকী থাকবে। অতঃপর যদি বান্দার উপর আল্লাহ তাআ*লার করুণা হয় তবে তিনি তার পৃণ্য বাড়িয়ে দিবেন পাপরাশি ক্ষমা করে দিবেন। আর বলবেনঃ “আমি তোমাকে আমার নিয়ামতরাজির বিনিময় ছাড়াই দান করলাম।”১ বর্ণিত আছে যে, হযরত দাউদ (আঃ) বলেনঃ “হে আমার প্রতিপালক! আমি কি করে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবো? শুক্র করাও তো আপনার একটা নিয়ামত” উত্তরে আল্লাহ তাআলা বলেনঃ “হে দাউদ (আঃ)! এখন তো তুমি আমার শুকরিয়া করেই ফেললে। কেননা, তুমি জানতে পারলে এবং স্বীকার করলে যে, তুমি আমার নিয়ামতসমূহের শুকরিয়া আদায় করতে অপারগ।” ইমাম শাফেয়ী রেঃ) বলেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে, ধার অসংখ্য নিয়ামতরাজির মধ্যে একটি নিয়ামতের শুক্রও নতুন একটি নিয়ামত ছাড়া আমরা আদায় করতে পারি না। এ নতুন নিয়ামতের উপর আবার একটা শুক্র ওয়াজিব হয়ে যায়। আবার এ নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফীক লাভের উপর আর একটি নিয়ামত লাভ হয় যার উপর আবার শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যায়। একজন কবি এই বিষয়টিকেই নিজের কবিতার মধ্যে প্রকাশ করেছেন। তিনি বলেছেনঃ 255 1 (1 775০০ + 45 ৫ ১৮ ০৮০৫%০১এএ০ (5 % 20 4153754৫5 6৫4 ০০ /9453154140544 3] ঘািরর্বে অর্থাৎ “যদি আমার দেহের প্রতিটি লোমের ভাষা থাকতো এবং আপনার নিয়ামতরাজির শুকরিয়া আদায় করতো তবুও তা শেষ হতো না, বরং নিয়ামত আরো বেড়েই যেতো। আপনার ইহসান ও নিয়ামত অসংখ্য।” ১. এ হাদীসটি হাফিয আবু বকর আল বায্যার রেঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছে। কিন্তু এর সনদ দুর্বল।
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।