11000://] 9191111301৮ 010101935.00107 সুরাঃ বানী ইসরাঈল ১৭ ৩৬৭ পারাঃ ১৫ ইকরামা রোঃ) বলেন যে, স্তশ্ত, গাছ-পালা, পানির খড়খড় শব্দ এ সব কিছুই আল্লাহর তাসবীহ। আল্লাহ তাআলা বলেন যে, সমস্ত জিনিস আল্লাহর প্রশংসা পাঠ ও গুণকীর্তণে নিমগ্ন রয়েছে। ইবরাহীম রোঃ) বলেন যে, খাদ্যও তাসবীহ পাঠ করে থাকে। সুরায়ে হাজ্জের আয়াতও এর সাক্ষ্য প্রদান করে। মুফাস্সিরগণ বলেন যে, আত্মা বিশিষ্ট সব কিছুই আল্লাহর তাসবীহ পাঠে রত রয়েছে। যেমন প্রাণীসমূহ ও গাছ-পালা। একবার হযরত হাসানের (রাঃ) কাছে খাদ্যের খাঞ্চা আসলে হযরত আবু ইয়ামীদ রাকাশী রঃ) তাকে বলেনঃ “হে আবু সাঈদ রেঃ)! খাঞ্যাও কি তাসবীহ পাঠকারী?” তিনি উত্তরে বলেনঃ “হী, তাই ছিল।” ভাবার্থ এই যে, যেই পর্যন্ত ওটা কাচা কাঠের আকারে ছিল সেই পর্যন্ত তাসবীহ পাঠকারী ছিল। কিন্তু যখন ওটাকে কেটে নেয়ার পর ওটা শুকিয়ে গেছে তখন তাসবীহ পাঠও শেষ হয়ে গেছে। এই উক্তির পৃষ্ঠপোষকতায় নিন্নের হাদীসটিও উল্লেখযোগ্য । একবার রাসূলুল্লাহ (সেঃ) দু'টি কবরের পার্শ্ব দিয়ে গমন করার সময় বলেনঃ “এই দুই কবরবাসীকে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু তাদেরকে বড় পাপের কারণে শাস্তি দেয়া হচ্ছে না। তাদের একজন প্রত্বাব করার সময় পর্দার প্রতি খেয়াল রাখতো না। অপরজন ছিল পরোক্ষ নিন্দাকারী” অতঃপর তিনি একটি কাচা ডাল নিয়ে ওকে দুভাগ করতঃ দুই কবরের উপর গেড়ে দিলেন। অতঃপর বললেনঃ “সম্ভবতঃ যতক্ষণ এটা শুল্ক না হবে ততক্ষণ এদের শাস্তি হাল্কা থাকবে।”১ এজন্যেই কোন কোন আলেম বলেছেন, যে যতক্ষণ এটা কাচা থাকবে ততক্ষণ তাসবীহ পড়বে এবং যখন শুকিয়ে যাবে তখন তাসবীহ পাঠও বন্ধ হয়ে যাবে। এসব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন। আল্লাহ তাআণলা বিজ্ঞানময় ও ক্ষমাশীল। তিনি তীর পাশী বান্দাদেরকে শাস্তি দানে তাড়াতাড়ি করেন না, বরং বিলম্ব করেন এবং অবকাশ দেন। কিন্ত এরপরেও যদি সে কুফরী ও পাপাচারে লিপ্ত থেকে যায় তখন অনন্যোপায় হয়ে তাকে পাকড়াও করেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন ১. এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।