11000://] 3191111301৮ 010101935.00107 সূরাঃ বানা ইসরাঈল ১৭ ৩৪৫ পারাঃ ১৫ একজন আনসারী এসে রাসূলুল্লাহকে সেঃ) জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার পিতা-মাতার ইন্তেকালের পরেও কি তাদের সাথে সদাচরণের কোন সুযোগ আছে?” তিনি উত্তরে বলেনঃ “হা, চারটি আচরণ রয়েছে। তাদের জানাযার নামায পড়া, তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করা, তাদের ওয়াদা পূরণ করা, তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা এবং আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখা। এটা এ আচরণ যা তুমি তাদের মৃত্যুর পরেও তাদের সাথে করতে পার।” একটি লোক এসে বললোঃ “হে আল্লাহর রাসুল (সঃ)! আমি জিহাদের ইচ্ছায় আপনার খিদমতে সুসংবাদ নিয়ে এসেছি।” রাস্লুল্লাহ সেঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “তোমার মা (বেঁচে) আছে কি?” উত্তরে সে বললোঃ “হা, আছে।” তখন তিনি লোকটিকে বললেনঃ “যাও, তারই খিদমতে লেগে থাকো। বেহেশ্ত তার পায়ের কাছে রয়েছে।” বিভিন্ন সময়ে লোকটি দু'বার, তিনবার এই কথাটারই পুনরাবৃত্তি করে এবং রাসূলুল্লাহ ও সেঃ) এই জবাবেরই পুনরাবৃত্তি করেন।২ বলা হয়েছেঃ আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতাদের সম্পর্কে অসিয়ত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতাদের সম্পর্কে অসিয়ত করেছেন। পরবর্তী বাক্যটিকে তিনি তিন বার বর্ণনা করে বলেনঃ তিনি প্রথমে সর্বাপেক্ষা নিকটতমদের ব্যাপারে এবং এরপর তাদের পরবতীদের বাপারে অসিয়ত করেছেন)।৩ নবী (সঃ) বলেছেনঃ “দাতার হাত উপরে। তোমরা সদাচরণ কর তোমাদের মাতাদের সাথে। পিতাদের সাথে, বোনদের সাথে, ভাইদের সাথে এবং এরপর এর পরবর্তী নিকটতম আত্মীয়দের সাথে এইভাবে স্তরের পর স্তর।”৪ একটি রিওয়াইয়াতে রয়েছে যে, একটি লোক তার মাতাকে পিঠে উঠিয়ে নিয়ে বায়তুল্লাহর তাওয়াফ করছিল। এ সময় সে রাসূলুল্লাহকে (সঃ) জিজ্ঞেস করেঃ “এখন আমি আমার মাতার হক আদায় করতে পেরেছি কি?” উত্তরে রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ না, এক অণু পরিমাণও নয়।”৫ ১. এ হাদীসটি সুনানে আবি দাউদ ও সুনানে ইবনু মাজাহ্তে বর্ণিত হয়েছে। ২. সুনানে নাসাঈ, সুনানে ইবনু মাজাহ প্রভৃতি হাদীস প্রন্থে এটা বর্ণিত আছে। ৩. সুনানে ইবনু মাজাহ্ ও সুনানে আহমাদে এটা বর্ণিত আছে। ৪. এ হাদীসটি ইমাম আহমাদ রেঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ৫. এ হাদীসটি ইমাম বাষ্যার রেঃ) দুর্বল সনদে স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।
— صفحة ٣٤٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.