Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

1100)://]9191111301.%7 01010193500) সুরাও বানী ইসরাঈল ১৭ ৩২৯ পারাঃ ১৫ চতুর্থ হাদীসঃ রাসুলুলাহকে সেঃ) মুসলমানদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, তারা তাদের সন্তানদের সাথেই থাকবে। অতঃপর তাকে মুশরিকদের সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ “তারা তাদের পিতাদের সাথে থাকবে ।” তখন তাকে জিজ্ঞেস করা হলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! তারা কোন আমল তো করে নাই?” তিনি উত্তরে বললেনঃ “ হা, তবে আল্লাহ তাআ”লা খুব ভাল ভাবেই জানেন।”১ পঞ্চম হাদীসঃ বর্ণিত আছে যে, কিয়ামতের দিন অজ্ঞ ও নির্বোধ লোকেরা নিজেদের বোঝা কোমরে বহন করে নিয়ে আসবে এবং আল্লাহ তাআ'লার সামনে ওযর পেশ করতঃ বলবেঃ “আমাদের কাছে কোন রাসূল আসেন নাই এবং আপনার কোন হুকুমও পৌঁছে নাই। এরূপ হলে আমরা মন খুলে আপনার কথা মেনে চলতাম।” তখন আল্লাহ তাআ'লা বলবেনঃ “আচ্ছা, এখন যা হুকুম করবো তা মানবে তো?” উত্তরে তারা বলবেঃ “হা, অবশ্যই বিনা বাক্য ব্যয়ে মেনে নিবো।” তখন মহামহিমান্বিত আল্লাহ বলবেনঃ “আচ্ছা যাও, জাহান্নামের পার্থ গিয়ে তাতে প্রবেশ কর।” তারা তখন অগ্রসর হয়ে জাহান্নামের পার্থে পৌঁছে যাবে। সেখানে গিয়ে যখন ওর উত্তেজনা, শব্দ এবং শাস্তি দেখবে তখন ফিরে আসবে এবং বলবেঃ “হে আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করুনা” আল্লাহ তাআলা বলবেনঃ “দেখো, তোমরা অঙ্গীকার করেছো যে, আমার হুকুম মানবে, আবার এই নাফরমানী কেন?” তারা উত্তরে বলবেঃ“আচ্ছা, এবার মানবো।” অতঃপর তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নেয়া হবে। তারপর এরা ফিরে এসে বলবেঃ “হে আল্লাহ! আমরা তো ভয় পেয়ে গেছি। আমাদের দ্বারা তো আপনার এই আদেশ মান্য করা সম্ভব নয়।” তখন প্রবল প্রতাপান্থিত আল্লাহ বলবেনঃ “তোমরা নাফরমানী করেছো। সুতরাং এখন লাঞ্কনার সাথে জাহান্নামী হয়ে যাও ।” রাসূলুল্লাহ সৈঃ) বলেন যে, ওর অগ্নি তাদের জন্যে ঠাণ্ডা হয়ে যেতো এবং তাদের দেহের একটি লোমও পুড়তোনা। _________ ১. এ হাদীস আবৃ ইয়ালা মুসিলী রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ২. এই হাদীসটি হাফিজ আবূ বকর আহমদ ইবনু আবদিল খালেক বাধ্যার রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। তিনি বলেন যে, এই হাদীসের মতন পরিচিত নয়। আবু আইয়ুব রেঃ) হতে শুধু আব্বাদ রেঃ) বর্ণনা করেছেন এবং আব্বাদ রেঃ) হতে শুধু রাইহান ইবনু সাঈদ রেঃ) বর্ণনা করেছেন। আমি ইবনু কাসীর) বলি যে, এটাই ইবনু হাব্বান (রঃ) নির্ভরযোগ্য রূপে বর্ণনা করেছেন। ইয়াহ্‌ইয়া ইবনু মুঈন রেঃ) এবং নাসায়ী রেঃ) বলেন যে, এতে ভয়ের কোন কারণ নেই। আবু দাউদ রেঃ) তাদের থেকে বর্ণনা করেন নাই। আবূ হাতিম রোঃ) বলেন যে, ইনি শায়েখ। তার মধ্যে কোন ক্রটি নেই। তীর হাদীসগুলি লিখে নেয়া হয়, কিন্তু তার থেকে দলীল গ্রহণ করা হয় না।

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।