11000://]3191111301.%7010101935.00107 সুরাঃ বানা ইসরাঈল ১৭ ৩১৬ পারাঃ ১৫ খুব বড় যোদ্ধা এবং বড় বড় যুদ্ধান্ত্বের অধিকারী। তারা তাদের উপর আধিপত্য বিস্তার করে, তাদের শহর দখল করে নেয় এবং লুটপাট করে তাদের ঘর গুলিকে শন্য করে দিয়ে নির্ভয়ে ও নির্বিবাদে ফিরে যায়। আল্লাহ তাআ'লার ওয়াদা পর্ণ হওয়ারও ছিল। কথিত আছে যে, তারা ছিল বাদশাহ জা'লুতের সেনাবাহিনী । তারপর আল্লাহ তাআ'লা বাণী ইসরাঈলকে সাহায্য করেন এবং তারা হযরত তা'লুতের মাধ্যমে আবার জা'লুতের বিরুদ্ধে যুদ্ধ করে। হযরত দাউদ (আঃ) বাদশাহ জালৃতকে হত্যা করেন। এটাও বলা হয়েছে যে, মুসিলের বাদশাহ সাখারীব এবং তার সেনাবাহিনী বাণী ইসরাঈলের উপর আক্রমণ চালিয়েছিল। কেউ কেউ বলেন যে, বাবেলের বাখ্তে নাসর তাদেরকে আক্রমণ করেছিল। ইবনু আবি হাতিম রেঃ) এখানে একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন যে, এই লোকটি (বোখ্তে নাসর) কিভাবে ধীরে ধীরে উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। প্রথমে সে একজন ভিক্ষুক ছিল। ভিক্ষা করে সে কালাতিপাত করতো। পরে বায়তুল মুকাদ্াস পর্যন্ত সে জয় করে ফেলে এবং সেখানে নৃশংস ভাবে সে বাণী ইসরাঈলকে হত্যা করে। ইমাম ইবনু জারীর রোঃ) এই আয়াতের তাফসীরে একটি সুদীর্ঘ মারফু হাদীস বর্ণনা করেছেন যা মাওয্' বোনানো) ছাড়া কিছুই নয়। ওটা মাওয়ু হওয়ার ব্যাপারে সন্দেহের লেশমাত্র নেই। এটা বড়ই আশ্চর্ষের বিষয় যে, গভীর পাগ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও কেমন করে ইমাম ইবনু জারীর (রাঃ) এই মাওষ্' হাদীস আনয়ন করেছেন। আমার উস্তাদ শায়েখ হাফিয আল্ল্লামা আবুল হাজ্জাজ (রঃ) এই হাদীসটির মাওযু হওয়ার ব্যাখ্যা দিয়েছেন এবং কিতাবের হা"শিয়াতেও অনেক রিওয়াইয়াত রয়েছে, কিন্তু আমরা অযথা ওগুলো আনয়ন করে আমাদের কিতাবের কলেবর বৃদ্ধি করতে চাইনে। কেননা, এগুলির কিছু কিছু তো মাও আর কতকগুলি এরূপ না হলেও ওগুলো আনয়নে আমাদের কোন প্রয়োজন নেই। আল্লাহ তাআ'লার কিতাবই আমাদেরকে অন্যান্য কিতাব থেকে বেপরোয়া করেছে। আল্লাহর কিতাব এবং তীর রাসূলের সেঃ) হাদীস সমূহ আমাদেরকে এ সব কিতাবের মুখাপেক্ষী করেনি। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর।
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।