11000://]9191111301.%7 01001935001) সুরাঃ বানা ইসরাঈল ১৭ ৩০২ পারাঃ ১৫ অন্য কিতাবের এই হাদীসে এটাও রয়েছে যে, | 6৮০ বই আয়াতেরই তাফসীরে রাসূলুল্লাহ সেঃ) এই ঘটনা বর্ণনা করেন।১ সহীহ বুখারী ও সহীহ মুসলিমের একটি রিওয়াইয়াতে রাসূলুল্লাহ (সঃ) হযরত মুসা আঃ), হযরত ঈসা আঃ) এবং হযরত ইবরাহীমের আঃ) দেহাকৃতির বর্ণনা দেয়ার কথাও বর্ণিত রয়েছে। সহীহ মুসলিমের হাদীসে হাতীমে রাসূলুল্লাহকে (সঃ) বায়তুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এবং তার সামনে ওটা প্রকাশিত হওয়ার ঘটনাও রয়েছে। তাতেও এই তিনজন নবীর সাথে সাক্ষাৎ করা এবং তীদের দৈহিক গঠনের বর্ণনা রয়েছে এবং এও আছে যে, তিনি তাদেরকে নামাযে দণ্ডায়মান পেয়েছিলেন। তিনি জাহান্নামের রক্ষক মা'লিককেও দেখেছিলেন এবং তিনিই প্রথমে তাকে সালাম করেন। ইমাম বায়হাকীর রেঃ) হাদীস গ্রন্থে কয়েকজন সাহাবী হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) হযরত উম্মে হানীর রোঃ) বাড়ীতে শুয়ে ছিলেন। তখন তিনি এশার নামা হতে ফারেগ (অবকাশপ্রাপ্ত) হয়েছিলেন। সেখান হতেই তার মি'রাজ হয়। অতঃপর ইমাম হা”কিম (রঃ) খুবই দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন যাতে শ্রেণী বিভাগ, ফেরেশতামগডলী ইত্যাদির বর্ণনা রয়েছে। কোন কিছুই আল্লাহ তাআ"'লার শক্তির বাইরে নয়, যদি এ রিওয়াইয়াত সঠিক প্রমাণিত হয়ে যায়। ইমাম বায়হাকী রেঃ) এই রিওয়াইয়াত বর্ণনা করার পর বলেন যে, মক্কা শরীফ হতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত গমন এবং মি'রাজের ব্যাপারে এই হাদীসে পূর্ণ প্রাচুর্য রয়েছে। কিন্তু এই রিওয়াইয়াতকে অনেক ইমাম মুরসাল রূপে বর্ণনা করেছেন। এসব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী। ইমাম বায়হাকী রোঃ) হযরত আয়েশার রোঃ) প্রমুখাৎ বর্ণনা করেছেন যে, সকালে যখন রাসূলুল্লাহ মি'রাজের ঘটনা বর্ণনা করেন তখন বহু লোক মুরতাদ ধের্মত্যাগী) হয়ে যায় যারা ইতিপূর্বে ঈমান আনয়ন করেছিল। তারপর হযরত সিদ্দীকে আকবারের রোঃ) নিকট তাদের গমন, তার সত্যায়িতকরণ এবং সিদ্দীক উপাধি ইত্যাদি বর্ণিত হয়েছে। ১. প্রকাশ থাকে যে, এই সুদীর্ঘ হাদীসের একজন বর্ণনাকারী হলেন আবু জাফর রাষী। তার স্মরণ শক্তি খুব ভাল নয়। এর কতকগুলি শব্দে খুবই গারাবত ও নাকারত রয়েছে। একে দুর্বলও বলা হয়েছে। আর শুধু তারই বর্ণিত হাদীস সমালোচনা মুক্ত নয়। কথা এই যে, স্বপ্নযুক্ত হাদীসের কিছু অংশও এতে এসে গেছে আর এটাও খুব সম্ভব যে, এটা অনেকগুলি হাদীসের সমষ্টি হবে, কিংবা স্বপ্ন অথবা মি'রাজ ছাড়া অন্য কোন ঘটনার রিওয়াইয়াত হবে। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন।
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।