Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

11000://]3191111301.%7010101935.00107 সুরাঃ বানা ইসরাঈল ১৭ ৩০০ পারাঃ ১৫ এরপর রাসূলুল্লাহ সেঃ) সিদরা তুল ঘুন্তাহা পর্যন্ত সৌঁছেন। তখন তাকে বলা হলোঃ “আপনার সুন্নাতের যারা অনুসরণ করবে তাদেরকে এখান পর্যন্ত পৌঁছিয়ে দেয়া হবে। এর মুল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, খাটি দুধ, _. নেশাহীন সুস্বাদু মদ এবং পরিষ্কার মধুর নহর প্রবাহিত রয়েছে। এ গাছের ছায়ায় কোন সওয়ার যদি সত্তর বছরও ভ্রমণ করে তথাপি ওর ছায়া শেষ হবে না। ওর এক একটি পাতা এতো বড় যে, একটি উম্মতকে ঢেকে ফেলবে। মহামহিমান্বিত আল্লাহর নূর ওকে চতুর্দিক থেকে আচ্ছাদিত করে রেখেছিল। আর পাখীর আকৃতি বিশিষ্ট ফেরেশতারা ওটাকে ঢেকে ফেলে ছিলেন, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআপ্লার মুহব্বতে সেখানে ছিলেন। এ সময় মহামহিম আল্লাহ রাসূলুল্লাহর (সঃ) সাথে কথা বলেন। তিনি তীকে বলেনঃ “কি চাবে চাও?” উত্তরে তিনি বলেনঃ হে আল্লাহ! আপনি হযরত ইবরাহীমকে (আঃ) আপনার দোস্ত বানিয়েছেন এবং তাঁকে বড় সামাজ্য দান করেছেন, হযরত মূসার আঃ) সাথে আপনি কথা বলেছেন, হযরত দাউদকে আঃ) দিয়েছেন বিরাট সায্রাজ্য এবং তার জন্যে লোহাকে নরম করে দিয়েছেন, হযরত সুলাইমানকে আঃ) আপনি দান করেছেন রাজত্ব, দানব, মানব, শয়তান ও বাতাসকে তাঁর অনুগত করে দিয়েছেন, আর তাঁকে এমন রাজতৃ দান করেছেন যা তার পরে আর কারো জন্যে উপযুক্ত নয়, হযরত ঈসাকে আঃ) তাওরাত ও ইনজীল শিক্ষা দিয়েছেন, আপনার নির্দেশক্রমে আপনি তাকে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দানকারী করেছেন ও মৃতকে জীবন দানকারী বানিয়েছেন, তীকে ও তার মাতাকে বিতাড়িত শয়তান হতে রক্ষা করেছেন;-তাদের উপর শয়তানের কোন হাত নেই। এখন আমার সম্পর্কে কি বলবেন বলুন।” তখন বিশ্বপ্রতিপালক মহামহিমান্বিত আল্লাহ বললেনঃ “তুমি আমার খলীল (দোস্ত)। তাওরাতে আমি তোমাকে "খলীলুর রহমান উপাধিতে ভূষিত করেছি। তোমাকে আমি সমস্ত মানুষের নিকট ভয় প্রদর্শক ও সুসংবাদ দাতারূপে প্রেরণ করেছি। তোমার বক্ষ আমি বিদীর্ণ করেছি, তোমার বোঝা হালকা করেছি এবং তোমার যিক্র সমুন্নত করেছি। যেখানে আমার যিক্র হয় সেখানে তোমারও ১. যেমন পাঁচ বারের আযানে বলা হয়ঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই।' এর পরেই বলা হয়ঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল।' যিক্র দ্বারা এখানে এদিকেই ইঙ্গিত করা হয়েছে।

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।