Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

1100)://]3191111301.%7010101935.00107 সুরাঃ বানা ইসরাঈল ১৭ ২৯৫ পারাঃ ১৫ ভাল কাজ করে, আমার সাথে কাউকেও শরীক করে না, আমার সমকক্ষ কাউকেও মনে করে না, তারা সবাই তোমার মধ্যে প্রবেশ করবে। জেনে রেখো, যার অন্তরে আমার ভয় আছে সে সমস্ত ভয় থেকে রক্ষিত থাকবে। যে আমার কাছে চায় সে বঞ্চিত হয় না। যে আমাকে কর্জ দেয় (অর্থাৎ কর্জে হাসানা দেয়) তাকে আমি প্রতিদান দিয়ে থাকি। যে আমার উপর ভরসা করে আমি তার জন্যে যথেষ্ট হই। আমি সত্য মা'বৃদ। আমি ছাড়া অন্য কোন মা*বৃদ নেই। আমি ওয়াদার খেলাফ করি না। মুমিন মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা কল্যাণময়। তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা” একথা শুনে জান্নাত বললোঃ “যথেষ্ট হয়েছে। আমি খুশী হয়ে গেলাম।” এরপর আমি অন্য একটি উপত্যকায় গেলাম। যেখান থেকে বড় ভয়ানক ও জঘন্য শব্দ আসছিল। আর ছিল খুবই দুর্ন্ধ। আমি এসম্পর্কে হযরত জিবরাঈলকে (আঃ) জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “এটা হচ্ছে জাহান্নামের শব্দ। সে বলছেঃ “হে আমার প্রতিপালক! আপনি আমার সাথে যে, ওয়াদা করেছেন তা পূর্ণ করুন! আমাকে তা দিয়ে দিন! আমার শৃংখল, আমার অগ্নিশিখা, আমার প্রখরতা, আমার রক্ত-পঁজ এবং আমার শাস্তির আসবাবপত্র খুবই বেশী হয়ে গেছে, আমার গভীরতাও অত্যন্ত বেড়ে গেছে এবং আমার অগ্নি ভীষণ তেজ হয়ে উঠেছে। সুতরাং আমার মধ্যে যা দেয়ার আপনি ওয়াদা করেছেন তা দিয়ে দিনা” আল্লাহ তাআলা তখন তাকে বলেনঃ “প্রত্যেক মুশরিক কাফির, খবীস, বেঈমান পুরুষ ও নারী তোমার জন্যে রয়েছে।” একথা শুনে জাহান্নাম সন্তোষ প্রকাশ করলো।” রাসূলুল্লাহ (সঃ) আবার চলতে থাকলেন, শেষ পর্যন্ত তিনি বায়তুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। নেমে তিনি সাখরার স্তস্তে ঘোড়া বাধলেন এবং ভিতরে গিয়ে ফেরেশতাদের সাথে নামা আদায় করলেন। নামায শেষে তারা জিজ্ঞেস করলেনঃ “হে জিবরাঈল (আঃ)! আপনার সাথে ইনি কে?” তিনি জবাব দিলেনঃ « ইনি হযরত মুহাম্মদ (সেঃ)।” তারা আবার জিজ্ঞেস করলেনঃ৫৫ তার কাছে কি পাঠানো হয়েছিল?” উত্তরে তিনি বললেনঃ “হা”। সবাই তখন মারহাবা বললেন এবং আরো বললেনঃ “উত্তম ভাই, অতি উত্তম প্রতিনিধি। তিনি খুবই বড় মর্যাদার সাথে এসেছেন।” তারপর তার সাক্ষাৎ হলো নবীদের রূহগুলির সাথে। সবাই নিজেদের প্রতিপালকের প্রশংসা ও গুণকীর্তন করলেন। হযরত ইবরাহীম আঃ) বললেনঃ “আমি আল্লাহ তাআ'লার নিকট

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।