Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

11000://] 9191111301৮ 010101935.00107 সুরাঃ নাহল ১৬ ২৩২ পারাঃ ১৪ বাকরীতি কত সুন্দর। এর ভাষা কত শ্রুতি মধুর। অর্থ, শব্দ ও ঘটনায় এটা সমস্ত গ্রন্থ হতে স্বতন্ত্। বাণী ইসরাঈলের আসমানী গ্রন্থগুলো হতেও এর মর্যাদা ও মরতবা বহু উধ্র্বে। তোমাদের যদি সামান্য জ্ঞানও থাকতো তবেহাতে প্রদীপ নিয়ে এভাবে চুরি করতে বের হতে না এবং এরূপ মিথ্যা কথা বলতে না। তোমাদের এ কথা তো নির্বোধদের কাছেও টিকবে না।” “সীরাতে ইবনু ইসহাক গ্রন্থে রয়েছে যে, হিব্র নামক একজন খৃষ্টান ক্রীতদাস ছিল। সে ছিল বানু হাষ্রামী গোত্রের কোন একজন লোকের গোলাম। “মারওয়া” পাহাড়ের নিকটে রাসূলুল্লাহ (সেঃ) তার পাশে বসতেন। মুশরিকরা রটিয়ে দেয় যে, এই লোকটিই মুহাম্মদকে সেঃ) কুরআন শিক্ষা দিয়ে থাকে। তাদের এই কথার প্রতিবাদে এই আয়াতটি অবতীর্ণ হয়। কথিত আছে যে, তার নাম ইয়াঈশ ছিল। এটা কাতাদা"র (রঃ) উক্তি। হযরত ইবনু আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, মক্কায় বালআ"ম নামক একজন কর্মকার বাস করতো। সে ছিল আজমী লোক (তার মাতৃভাষা আরবী ছিল না)। রাসূলুল্লাহ সেঃ) তাকে শিক্ষা দান করতেন। তার কাছে রাসূলুল্লাহর (সেঃ) যাতায়াত দেখে কুরায়েশরা গুজব রটিয়ে দিলো যে, তাকে এই লোকটি কিছু শিখিয়ে থাকে এবং তিনি এটাকেই আল্লাহর কালাম বলে নিজের লোকদেরকে শিখিয়ে থাকেন। যাহ্হাক ইবনু মাযাহিম রেঃ) বলেন, এর দ্বারা হযরত সালমান ফারসীকে রোঃ) বুঝানো হয়েছে। কিন্তু এটা খুবই দুর্বল উক্তি। কেন না, এই আয়াতটি অবতীর্ণ হয় মক্কায়, আর হযরত সালমান ফারসী রোঃ) রাসূলুল্লার সেঃ) সাথে মিলিত হন মদীনায়। আব্দুল্লাহ ইবনু মুসলিম রোঃ) বলেনঃ “আমাদের কাছে দু'জন রূমী গোলাম ছিল, যারা তাদের ভাষায় তাদের কিতাব পাঠ করতো। রাসুলুল্লাহও সেঃ) তাদের কাছে মাঝে মাঝে যাতায়াত করতেন এবং পাশে দাড়িয়ে কিছু শুনেও নিতেন। তখন মুশরিকরা গুজব রটিয়ে দেয় যে, তিনি তাদের কাছে কুরআন শিক্ষা করে থাকেন। সেই সময় এই আয়াতটি অবতীর্ণ হয়। সাঈদ ইবনু মুসাইয়াব রেঃ) বলেন, মুশরিকদের মধ্যে একটি লোক ছিল, যে ওয়াহী লিখতো। এরপর সে ইসলাম পরিত্যাগ করে এবং এইকথা বানিয়ে নেয়। তার উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক।

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।