Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

11000://]3191111301.%7010101935.00107 সুরাঃ নাহল ১৬ ১৪৭ পারাঃ ১৪ কিছু যা তোমরা অবগত পেগ গ৫ ৫1০52 26 নও। ০০৯০০ ১ ৩৪০ এখানে আল্লাহ তাআলা তার আর একটি নিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে, তিনি সৌন্দর্যের জন্যে এবং সওয়ারীর জন্যে ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। এই জন্তুগুলি সৃষ্টির বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার লাভ। এই জন্তগুলিকে অন্যান্য জন্তৃগ্তলির উপর তিনি ফযীলত দান করেছেন এবং এই কারণে পৃথকভাবে এগুলির বর্ণনা দিয়েছেন। এ জন্যেই কতক আলেম এই আয়াত দ্বারা ঘোড়ার গোশত হারাম হওয়ার দলীল গ্রহণ করেছেন। যেমন ইমাম আবৃহানীফা (রঃ) এবং তার অনুসরণকারী ফকীহ্গণ বলেন যে, খচ্চর ও গাধার সাথে ঘোড়ার বর্ণনা দেয়া হয়েছে। আর প্রথম দুটি জন্তুর গোশতহারাম। সুতরাং এটির গোশতও হারাম হলো। খচ্চর ও গাধার গোশত হারাম হওয়ার কথা বহু হাদীসে বর্ণিত হয়েছে। অধিকাংশ আলেমের মায্হাব এটাই বটে। হযরত ইবনু আব্বাস রোঃ) হতে এই তিনটি জন্তুর গোশত হারামহওয়ার কথা বর্ণিত হয়েছে। তিনি বলেন যে, এই আয়াতের পূর্ববর্তী আয়াতে চতুষ্পদ জন্তুগুলির বর্ণনা দিয়ে আল্লাহ তাআ”লা বলেনঃ “এ গুলি তোমরা ভক্ষণ করে থাকো। সুতরাং এগুলো হলো খাওয়ার জন্তু” আর এখানে মহান আল্লাহ বলেছেনঃ “তোমরা এগুলোর উপর সওয়ার হয়ে থাকো। সুতরাং এগুলো হলো সওয়ারী জন্তু।” হযরত খালিদ ইবনু ওয়ালীদ রোঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ ঘোড়া, খচ্চর এবং গাধার গোশত খেতে নিষেধ করেছেন।+ হযরত মিকদাদ ইবনু মা'দীকারাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ “আমরা “সা'য়েকা” যুদ্ধে হযরত খালিদ ইবনু ওয়ালীদের (রাঃ) সাথে ছিলাম। আমার কাছে আমার এক সঙ্গী কিছু গোশত নিয়ে আসলো। আমার কাছে সে একটা পাথর চাইলো। আমি তাকে তা দিলাম। সে তাতে তা বাধলো। আমি বললামঃ থামো, আমি খালিদ ইবনু ওয়ালীদের (রাঃ) নিকট যাই এবং এ সম্পর্কে জিজ্ঞেস করে আসি। অতঃপর আমি তার কাছে | ১. এ হাদীসটি ইমাম আহমদ রেঃ) বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ রেঃ) ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম ইবনু মাজাহ রঃ) এটা তাখরীজ করেছেন। এ হাদীসের বর্ণনাকারীদের মধ্যে সালিহ ইবনু ইয়াহইয়া ইবনু মিকদাদ নামক একজন বর্ণনাকারী রয়েছেন, ধার সম্পর্কে সমালোচনা করা হয়েছে।

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।