11000://]3191111301.%7010101935.00107 সুরাঃ হিজর ১৫ ১১৩ পারাঃ ১৪ জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পূর্বেই আল্লাহ তাআলা তাদের অন্তর হতে হিংসা-বিদ্বেষ দূর করে দিবেন। হযরত আবু সাঈদ খুদরী রোঃ) হতে বর্ণিত আছে যে, রাস্লল্লাহ সেঃ) বলেছেনঃ “মু'মিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দানের পর জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত পুলের উপর আটক করা হবে এবং দুনিয়ায় যে তারা একে অপরের উপর যুলুম করেছিল তার প্রতিশোধ তারা একে অপর হতে গ্রহণ করবে। অতঃপর তারা যখন হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে।” ইবনু সীরীন (রঃ) হতে বর্ণিত আছে যে, আশ্তারা (নামক একটি লোক) হযরত আলীর রোঃ) নিকট প্রবেশ করার অনুমতি প্রার্থনা করে। এ সময় তার নিকট হযরত তালহার রোঃ) পুত্র বসে ছিলেন। তাই কিছুক্ষণ বিলম্বের পর তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেন। তার কাছে প্রবেশের পর সে বলেঃ “এঁর কারণেই বুঝি আমাকে আপনি আপনার নিকট প্রবেশের অনুমতি দানে বিলম্ব করেছেন।” উত্তরে তিনি বলেনঃ “হা (এ কথা সত্য বটে)।” সে পুনরায় বলেঃ “আমার মনে হয় যদি আপনার কাছে হযরত উসমানের রোঃ) পুত্র থাকতেন তবে তার কারণেও আমাকে আপনার কাছে প্রবেশের অনুমতি দান করতে অবশ্যই বিলম্ব করতেন?” হযরত আলী (রাঃ) জবাবে বলেনঃ “হা, অবশ্যই। আমি তো আশা রাখি যে, আমি এবং হযরত উসমান (োঃ) এ লোকদেরই অন্তর্ভুক্ত হবো যাঁদের সম্পর্কে আল্লাহ তাআ"লা বলেনঃ “আমি তাদের অন্তর হতে রা দূর করবো। তারা ভ্রাতুভাবে পরস্পর মুখোমুখি হয়ে অবস্থান করবে। অন্য আর একটি রিওয়ায়েতে আছে যে, ইমারান ইবনু তালহা রোঃ) উষ্টরির যুদ্ধে অংশ গ্রহণকারীদের থেকে মুক্ত হয়ে হযরত আলীর রোঃ) নিকট আগমন করেন। হযরত আলী রোঃ) তাকে সাদর সম্ভাষণ জানান এবং বলেনঃ “আমি আশা রাখি যে, আমি এবং তোমার আব্বা এ লোকদেরই অন্তর্ভূক্ত দূর করবো। তারা ভ্রাতভাবে পরস্পর মুখোমুখি হয়ে অবস্থান করবে।” অন্য একটি বর্ণনায় আছে যে, তাকে বলেনঃ “আল্লাহ তাআলার ন্যায় বিচার-এর চেয়ে অনেক উধ্রে যে, যাকে আপনি কাল হত্যা করলেন তারই আপনি ভাই ১. এটা ইমাম ইবনু জারীর রেঃ) বর্ণনা করেছেন। না ৮
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।