Tafseer Ibn Kasir ( 13th Part) PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

11000://] 3191111301৮ 010101995.00107 সুরাঃ হিজর ১৫ ১১০ পারাঃ ১৪ ঘোষিত হচ্ছেঃ পবভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা থাকবে না। এটা হচ্ছে ইস্তিসনা মুনকাতা। ইয়াধীদ ইবনু কুসাইত রেঃ) হতে বর্ণিত আছে যে, নবীদের মসজিদ তাদের গ্রামের বাইরে থাকতো যখন তারা তাদের প্রতিপালকের নিকট থেকে কোন বিশেষ বিষয় জানতে চাইতেন তখন সেখানে গিয়ে তারা আল্লাহ তাআ'লা কর্তৃক নির্ধারণকৃত নামায আদায় করতেন। অতঃপর প্রার্থনা জানাতেন। একদিন একজন নবী তার মসজিদে অবস্থান করছিলেন। এমন সময় আল্লাহর শক্র অর্থাৎ ইবলীস তার ও তার কিবলার মাঝে বসে পড়ে। তখন এ নবী তিন বার বলেনঃ হা 951 ৮8৬৮০ অর্থাৎ “আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।” তখন আল্লাহর শক্র নবীকে বলেঃ “কি করে আপনি আমার অনিষ্ট) থেকে মুক্তি পেয়ে থাকেন। সেই খবর আমাকে দিন।” নবী (আঃ) তখন তাকে বলেনঃ “তুমি বরং আমাকে খবর দাও কিভাবে তুমি বণী আদমের উপর জয়যুক্ত হয়ে থাকো।” শেষ পর্যন্ত একে অপরকে সঠিক খবর বলে দেয়ার চুক্তি হয়ে যায়। নবী আঃ) তাকে বলেনঃ “আল্লাহ তাআ'লা বলেছেনঃ “নিশ্চয় বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোন কর্তৃত্ব থাকবে না।” তখন আল্লাহর দুশমন (ইবলীস) বলেঃ “এটা তো আমি আপনার জন্মেরও পূর্ব হতে জানি।” তার এ কথা শুনে নবী আঃ) বলেনঃ “আল্লাহ তাআ'লা আরো বলেছেনঃ “যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহ্‌র শরণাপণ্ন হবে, তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।+ আল্লাহর শপথ! তোমার আগমনের আভাস পাওয়া মাত্রই আমি আল্লাহ তাআপ্লার নিকট আশ্রয় প্রার্থনা করে থাকি।” আল্লাহর শত্রু তখন বলেঃ “আপনি সত্য বলেছেন। এর দ্বারাই আপনি আমার কমন্ত্রণা ) হতে মুক্তি পেয়ে থাকেন।” অতঃপর নবী (আঃ) তাকে বলেনঃ “এবার কিভাবে তুমি বনী আদমের উপর জয়যুক্ত হয়ে থাকো। সেই খবর আমাকে প্রদান করো।” সে বলেঃ “আমি ক্রোধ ও কৃপ্রবৃত্তির সময় তাকে পাকড়াও করে থাকি।৮”১ ১. এটা ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।