http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৬১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম £ আমার মা আপনাকে সালাম বলেছেন। তিনি আরো বলেছেন “হে আল্লাহর রাসূল! আমাদের পক্ষ থেকে এগুলো আপনার জন্য নগণ্য তোহ্ফা ৷” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ ঠিক আছে রাখো। এরপর তিনি বললেন ঃ তুমি গিয়ে আমার পক্ষ থেকে অমুক, অমুক ও অমুককে এবং আর যার সাথে তোমার সাক্ষাত হয় ডেকে আনবে । সাথে সাথে তিনি কিছু সংখ্যক লোকের নামও বললেন। আনাস (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উল্লেখ করলেন আমি তাদের ডাকলাম এবং আমার সাথে যাদের সাক্ষাত হলো তাদেরও ডাকলাম । হাদীস বর্ণনাকারী আবু. উসমান বলেন, আমি আনাসকে বললাম, আমসন্ত্রিতদের সংখ্যা কত ছিল? আনাস বললেন ঃ$ প্রায় তিনশ’ । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ হাইসের পাত্র নিয়ে আস । এরপর সবাই প্রবেশ করলে বাইরের বৈঠকখানা ও কামরা লোকে পরিপূর্ণ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ দশজন দশজন করে যেন গোল হয়ে বসে এবং প্রত্যেকে যেন নিজের নিকটবর্তী খাদ্য থেকে খেতে শুরু করে। আনাস (রা) বলেন, (এভাবে) সবাই তৃপ্তি সহকারে খেলো । খাওয়ার পর একদল বের হয়ে যাচ্ছিলো এবং অন্য দল প্রবেশ করছিলো। এভাবে সবার খাওয়া শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন £ হে আনাস, পাত্রটি উঠিয়ে নাও। আমি তা উঠিয়ে নিলাম । তবে আমি বুঝতে পারলাম না- যখন আমি তা রেখেছিলাম তখন কি তাতে বেশী খাবার ছিলো, না যখন উঠিয়ে নিলাম তখন তাতে বেশী খাবার ছিলো? আনাস বলেন, (খাওয়া-দাওয়ার পর) একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে কথাবার্তা ও আলাপচারিতায় মশগুল হল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে ছিলেন এবং তাঁর স্ত্রী (যয়নাব) ঘরের দেয়ালের দিকে মুখ করে বসেছিলেন। তাদের এ কাজ (আলাপচারিতা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্বস্তিকর হয়ে উঠলে তিনি বের হয়ে তার স্ত্রীদের কাছে গেলেন এবং তাদের সালাম করলেন, অতঃপর লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে আসতে দেখলো এবং বুঝতে পারলো, তারা তাকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, তখন তারা দ্রুত উঠে দরজার দিকে ধাবিত হলো এবং সবাই বের হয়ে চলে গেলো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পর্দা লটকিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলেন । আমি কামরার মধ্যেই বসে থাকলাম । কিন্তু অল্প কিছুক্ষণ পরেই তিনি আবার আমার কাছে বেরিয়ে আসলেন। তার কাছে তখন অহী নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে লোকদেরকে এ আয়াতগুলো পাঠ করে শোনালেন £$ “হে ঈমানদারগণ, অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না কিংবা খাওয়ার জন্যও অপেক্ষা করোনা । তবে যদি খাওয়ার জন্য তোমাদের ডাকা হয় তাহলে অবশ্যই
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।