http://IslamiBoi.wordpress.com ৩৩৬১ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের (ইয়াহুদদের) বিরুদ্ধে যুদ্ধ করলেন। রাবী বলেন, আমরা খাইবারের নিকটবর্তী স্থানে পৌছে অন্ধকার থাকতেই ফজরের নামায পড়লাম ৷ অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীতে আরোহণ করলেন। আবু তালহাও সওয়ারীতে আরোহণ করলেন। আমি (আনাস) আবু তালহার পিছনে বসলাম ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের (বাগানের মধ্যস্থ) সংকীর্ণ গলিপথে পৌছে গেলেন। এ অবস্থায় আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদেশ স্পর্শ করছিলো এবং এতে তার উরুর কাপড় সরে গেলে আমি তীর উরুদেশের শুভ্রতা দেখতে পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (খাইবারের) জনবসতিতে প্রবেশ করলেন তখন বললেন £ “আল্লাহু আকবর, খায়বার ধ্বংস হয়েছে। আমরা যখন কোন কওমের দোরগোড়ায় গিয়ে হাজির হই তখন সাবধানকৃতদের প্রাতঃকাল বড় অকল্যাণকর হয়ে থাকে।” একথাটি তিনি তিনবার বললেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, এই সময় ইয়াহুদী কওমের লোকজন কাজের জন্য বের হচ্ছিল। তারা বলে উঠলো, “আল্লাহর শপথ! মুহাম্মাদ এসে পড়েছে।” রাবী আবদুল আধযীযের বর্ণনায় আছে, আমাদের কেউ কেউ বলল, মুহাম্মাদ এবং তীর সাথে সৈন্য-সামন্তও এসেছে। আনাস ইবনে মালিক (রা) বলেন, আমরা জোরপূর্বক (খাইবার এলাকা) দখল করে নিলাম এবং যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। এই সময় দেহইয়া কালবী এসে বললো, হে আল্লাহর রাসূল! বন্দীদের মধ্য থেকে আমাকে একটি দাসী দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ যাও, একটি দাসী নিয়ে যাও । সে গিয়ে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে নিল। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী! আপনি হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াকে দেহইয়া কালবীর হাতে সমর্পণ করেছেন। অথচ সে (সাফিয়া) হলো বনু কুরাইযা ও বনু নাযীর গোত্রের নেতার কন্যা । সে তো একমাত্র আপনার জন্যই উপযুক্ত হতে পারে। তখন নবী সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ সাফিয়াসহ দেহইয়াকে নিয়ে আস । দেহইয়া সাফিয়াসহ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (সাফিয়া) দেখলেন এবং দেহইয়াকে বললেন ঃ তুমি যাও, বন্দীদের মধ্য থেকে অন্য একজন দাসীকে নিয়ে যাও। আনাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (সাফিয়া) স্বাধীন করে দিয়ে বিয়ে করলেন। এ পর্যায়ে সাবিত (রা) আনাস ইবনে মালিককে (রা) জিজ্ঞেস করলেন, হে আবু হামযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত মোহরানা দিয়েছিলেন? তিনি বললেন, তার নিজেকেই মোহরানা হিসেবে দিয়ে ছিলেন। কারণ, তিনি তাকে স্বাধীন করে বিয়ে করেছিলেন। পথিমধ্যে উম্মু সুলাইম সাফিয়াকে সাজগোছ করে দিলেন এবং রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন । পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা বরবেশে আবির্ভূত হলেন। অতঃপর তিনি
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।