সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৪৩ (উবাইদুল্লাহ ইবনে ‘উমার আল-কাওয়ারীরা বলেন,) হাম্মাদ এ হাদীসটি এভাবেই অথবা অনুরূপ বর্ণনা করেছেন। টীকা* ঃ এই বিক্রয়ের অন্তরালে যে ভাব লুক্কায়িত ছিল তা হচ্ছে এই যে, সৈনিকগণ যখন গনীমাত থেকে নিজেদের অংশ পাবে তখন তারা এর মূল্য পরিশোধ করবে। এই ধরনের অনিশ্চিত লেনেদেন ইসলামে বৈধ নয়। কেউই নিশ্চিত করে বলতে পারে না সৈনিকদের ভাগে কি পড়বে এবং তার প্রকার ও গুণগত মানই বা কি হবে। টীকা** $ আমীর মুআবিয়ার (রা) অবস্থান দুর্বল ! যেহেতু তিনি এ হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেননি, সুতরাং তিনি তা মানতে বাধ্য নন তার এই দৃষ্টিভংগী যথার্থ নয় । প্রামাণ্য হাদীস মানতে যে কোন মুসলমান বাধ্য । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু করেছেন তার সম্পূর্ণটা জানা কেবল এক ব্যক্তি বা একটি দলের পক্ষে সম্ভব নয়। হাদীসবিশারদদের মতে রাবী হিসাবে উবাদা ইবনে সামিতের (রা) অবস্থান আমীরে মুআবিয়ার (রা) তুলনায় উত্তম । কেননা তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী । তিনি মুয়াবিয়ার (রা) তুলনায় রাসূলের (সা) অনেক বেশী সাহচর্য লাভ করেছেন। কেননা আমীর মুআবিয়া (রা) মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন । আল্লামা মুহাম্মদ ইবনে আবদুল হাদী, সিন্ধী হানাফী (মৃঃ ১১৩৮ হিঃ) সুনানে নাসাইর টীকায় লিখেছেন, “প্রামাণ্য হাদীস প্রত্যাখ্যান করার ব্যাপারে এটা তার উদ্ধত ভাবের প্রমাণ বহন করে। আল্লাহ আমাদের এবং তাকে (মুআবিয়া) ক্ষমা করুন”- (নাসায়ী, ২য় খণ্ড, পৃঃ ২২১) । ইমাম মালিক ও আমীর মুআবিয়ার (রা) অনুরূপ বিষয়বস্তু সধলিত একটি হাদীস বর্ণনা করেছেন। আতা ইবনে ইয়াসার বলেন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান সোনা অথবা রূপার একটি পানপাত্র তার ওজনের চেয়ে " অধিক মূল্যে (স্বর্ণযুদ্বা বা রৌপ্যমুদ্বায়) বিক্রি করেন । আবু দারদা (রা) তাকে বললেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করতে শুনেছি। কিন্তু সমান সমান হলে কোন আপত্তি নেই” । মুআবিয়া (রা) তাকে বললেন, আমি এ ধরনের ক্রয়-বিক্রয়ে কোন দোষ আছে বলে মনে করি না। আবু দারদা (রা) বললেন, কে আমারও ওজর কবুল করবে যদি এর বিনিময় দেই? (অর্থাৎ আমি যদি তার রায়ের ভিত্তিতে নাজায়েয লেনদেনে লিপ্ত হই তাহলে আমার এই ওজর কি গ্রহণযোগ্য হবে)? আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শুনাচ্ছি আর সে আমাকে তার রায় শুনাচ্ছে! অতএব তুমি (মুআবিয়া) যে এলাকায় আছো আমি (আবু দারদা) সেখানে বসবাস করব না । অতঃপর আবু দারদা (রা) মদীনায় উমারের (রা) কাছে চলে আসেন এবং তার কাছে ঘটনা বর্ণনা : করেন। অতএব ‘উমার (রা) মুআবিয়াকে লিখে পাঠালেন, “আর কখনো এ ধরনের ক্রয়-বিক্রয় করবে না। ওজন করে সমান সমান পরিমাণে ক্রয়-বিক্রয় করবে”-- (মুয়াত্তা ইমাম মালিক, পৃঃ ২৬১) । (স) টীকা*** $ ইবনে ‘আবদুল বার তার আল-ইস্তিয়াব ফী মা'রিফাতিল আসহাব’ গ্রন্থে এবং ইবনুল আসীর তার 'উসাদুল গাবাহ’' গ্রন্থে লিখেছেন, হযরত ‘উমার (রা) উবাদা ইবনে সামিতকে (রা) সিরিয়ার কাযী এবং মুবাল্লিগ (প্রচারক) নিযুক্ত করেন। তার কাছে আমীর মুআবিয়ার (সিরিয়ার গভর্নর) যে কাজই শরীআত পরিপন্থী মনে হত, তিনি তাতে বাধা দিতেন । আমীর মুআবিয়া বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে দেব না । অতঃপর তিনি তাকে মদীনায় ফেরত পাঠান । ‘উমার (রা) তাকে জিজ্ঞেস করলেন, কোন জিনিস্‌ তোমাকে এখানে নিয়ে এসেছে? উবাদা (রা) পুরা ঘটনা খুলে বললেন । তা শুনে উমার (রা) বললেন, তুমি তোমার নির্দিষ্ট স্থানে ফিরে যাও । কেননা তোমাকে যে স্থান থেকে বহিষ্কার করা হয়েছে, আল্লাহ তা পছন্দ করেন না! তিনি আমীর মুআবিয়াকে (রা) লিখলেন, উবাদা তোমার অধীনস্থ নয়। সে হচ্ছে কাযী এবং এ কারণে সে স্বাধীন । (স)

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।