সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ৩৪২ সহীহ মুসলিম EA Ltd J JG El DL DBE ds 3% Ni, sf 5b core} od al SIL ss le Sl lu 2 Sin nt CIN * adh Sebel slr ote ln b LED a ASIN Elk his oka he SI ৩৯১৫ । আবু কিলাবা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সিরিয়ায় একটি মজলিসে উপস্থিত ছিলাম । তাতে মুসলিম ইবনে ইয়াসার উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে আবুল আশআস আসলেন । লোকেরা বলল, আবুল আশআস, আবুল আশআস । অতঃপর তিনি বসলেন । আমি তাকে বললাম, আমাদের ভাইদের কাছে উবাদা ইবনে সামিতের হাদীসটি বর্ণনা করুন৷ তিনি বললেন, আচ্ছা । আমরা এক অভিযানে গেলাম । লোকদের অধিনায়ক ছিলেন মুআবিয়া (রা)। আমরা প্রচুর গণীমাত পেয়ে গেলাম । আমাদের গণীমাত হিসাবে প্রাপ্তসম্পদের মধ্যে একটি রূপার পাত্রও ছিল । মুআবিয়া (রা). এক ব্যক্তিকে তা লোকদের (সৈনিক) কাছে তাদের বেতনের বিনিময়ে বিক্রি করার আদেশ করলেন।* লোকেরা তা ক্রয় করার জন্য তাড়াহুড়া করল (কে আগে কিনে নিতে পারে) । উবাদা ইবনে সামিতের কাছে এই সংবাদ পৌছালো তিনি উঠে দাড়ালেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে শুনেছি £ “স্বর্ণের বিনিময়ে স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ বেচা-কেনা করতে । তবে একই বৈশিষ্ট্য সম্পন্ন এবং পরিমাণে সমান সমান হলে কোন দোষ নেই । সুতরাং যে ব্যক্তি অধিক দিল কিংবা নিল সে সুদে (সুদ খাওয়ার অপরাধে) লিপ্ত হল । অতএব লোকেরা ইতিমধ্যে যে যা গ্রহণ করেছিল তা ফেরত দিয়ে দিল । মুয়াবিয়ার নিকট এ খবর পৌঁছলে, তিনি দাড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন, “লোকদের কি হল! তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে এমন কিছু হাদীস বর্ণনা করে, যা আমরা শুনিনি অথচ আমরাও তাকে দেখেছি এবং তীর সাহচর্যে কাটিয়েছি?” উবাদা (রা) উঠে দাড়ালেন এবং পূর্বে বর্ণিত হাদীসটি আদ্যোপান্ত পুনরাবৃত্তি করলেন! অতঃপর তিনি বললেন, “আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু শুনেছি, তা অবশ্যই বর্ণনা করব তা মুআবিয়ার কাছে অগ্রীতিকর বা বিরক্তিকর মনে হলেও, তা তার ইচ্ছার বিরুদ্ধে গেলেও ৷** আমি যদি অন্ধকার রাতে তার বাহিনীতে না থাকি তাতেও আমার আপত্তি নেই” ।***

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।