http://IslamiBoi.wordpress.com tL 2, 5282 LES HE ee og ESE ol Lmtd rl ৩৯০২ ৷ জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি মক্কা বিজয়ের বছর মন্কাতেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ৪ আল্লাহ ও তার রাসূল শরাব, মৃত জীব, শুকর এবং মূর্তির ব্যবসা’ হারাম করেছেন। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল! মৃত জীবের চর্বি সম্পর্কে আপনার কী অভিমত? কেননা তা দ্বারা নৌকায় মালিশ করা হয়, চামড়া তৈলাক্ত করা হয় এবং লোকেরা তা দিয়ে প্রদীপ জ্বালায় । উত্তরে তিনি বলেন ঃ না, তা হারাম ।* এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ঃ আল্লাহ ইহুদীদের ধ্বংস করুন। আল্লাহ তায়ালা যখন তাদের ওপর মৃত জীবের চর্বি হারাম করেছেন, তারা তা গলিয়ে বিক্রি করত এবং বিক্ৰয়লব্ধ অর্থ ভোগ করতো ।** টীকা* £ আল্লাহ তায়ালা যেসব জীবজন্তু খাওয়া হালাল করেছেন তা মারা গেলে তার চামড়া, চর্বি ইত্যাদি বিক্রি করা জমহুরের মতে জায়েয নয় । ইমাম শাফেয়ী ও তার অনুসারীদের মতে, মৃত জীবের চর্বি বিক্রি জায়েয নেই কিন্তু তা অন্য কাজে লাগানো জায়েয । যেমন, নৌকায় লাগানো, প্রদীপ জ্বালানো ইত্যাদি । কিন্তু মানুষের গায়ে মাখা জায়েয নয়। আতা ইবনে আবি রাবাহ এবং মুহাম্মাদ ইবনে জারীর তাবারীরও এই মত । কিন্তু সবার মতে এর চামড়া শুকিয়ে তা কোন কাজে ব্যবহার করা জায়েয । হযরত মায়মুনার (রা) একটি বকরী মারা গেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর চামড়া খুলে নিয়ে কোন কাজে ব্যবহার করার পরামর্শ দেন ।-(মুসলিম, কিতাবুত-তাহারাত) মানুষের লাশ বিক্রি করাও জায়েয নেই । মুসলমানরা খন্দকের যুদ্ধে নওফাল ইবনে ‘আবদুল্লাহ মাখযুমীকে হত্যা করে। কাফেররা তার লাশের বিনিময়ে রাসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার দিরহাম দেয়ার প্রস্তাব দেয় । কিন্তু তিনি তা গ্রহণ করেননি এবং লাশ তাদের ফেরত দিয়ে দেন। টীকা** $ ইহুদীদের জন্য চর্বি খাওয়া যে হারাম ছিল তার প্রমাণ স্বরূপ বাইবেলের নিম্নোক্ত শ্লোক কয়টি দেখুন $ "It shall be a perpetual statute for your generation throughout all your dwelling, that ye eat neither fat nor blood"— (Leviti cus, 3:17). "And the priest shall burn their upon the altar : it is the food of the offering made by fire for a sweet savour : all the fat is the Lord's"— (Leviticus, 3:16). “Speak unto the chieldren of Israel, saying, ye shall eat no manner of fat, of ox, or of sheep, or of goat"— Leviticus, 7:23). ag £ 1 Ed লন Ee 2 23.2 ০ U6 তা uw AED AA on EASA
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।