http://IslamiBoi.wordpress.com ২৯৬ সহীহ মুসলিম পরিভাষা সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন । যেমন- মুযারিআ (£11) এবং মুখাবারা ($১251) ৪ শব্দ দু'টি একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ উৎপাদিত ফসলের একটা নির্দিষ্ট অংশ পাওয়ার ভিত্তিতে জমি ইজারা দেয়া, অপরকে চাষাবাদ করতে দেয়া । এটাকে কৃষকদের পরিভাষায় ‘ভাগচাষ’ বা ‘বর্গা' দেয়া বলে। এই দু'টি পরিভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে তা হচ্ছে এই যে, মুযারিআর ক্ষেত্রে জমির মালিককে বীজ সরবরাহ করতে হয়, আর মুখাবারার ক্ষেত্রে চাষীকে বীজ সরবরাহ করতে হবে। মুহাকালা (£[554|) ৪ ই শল খাদী জল? ত্য সে বাহ হয়ত কহল শকত বু বডি করা’, ‘জমি ভাড়া বা কেরায়া দেয়া’ এবং ‘জমি ইজারা বা পাটা দেয়া’ । কিরাউল আরদ (১৯১১! 5) $ বা ‘কেরায়া দেয়া’ পরিভাষাটি হাদীসে ভাড়া বা ‘ইজারা দেয়া’ অর্থেও ব্যবহৃত হয়েছে এবং ‘উৎপন্ন ফসলের অংশবিশেষ লাভ করার ভিত্তিতে অন্যকে জমি চাষাবাদ করতে দেয়া’ অৰ্থেও ব্যবহৃত হয়েছে। যেসব হাদীসে উৎপন্ন ফসলে অংশীদারিত্বের (ভাগচাষ) ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া নিষিদ্ধ বলা হয়েছে তার প্রধান রাবী (সাহাবী) হচ্ছেন তিনজন ঃ স্রাফে* ইবনে খাদীজ (রা), জাবির ইবনে আবদুল্লাহ (রা) এবং সাবিত ইবনে দাহ্হাক (রা) । আল্লামা হাফেজ ইবনে কাইয়েম তার “যাদুল মাআদ'’ গ্রন্থে এই হাদীসগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন- এই প্রথার মধ্যে চাষীকে শোষণ করার কতগুলো উপাদান রয়েছে। যেমন- উৎপন্ন ফসলের কতটুকু চাষী পাবে তা অনেক সময় নির্ধারণ করে দেয়া হয় না; অথবা কোন কোন সময় জমির মালিক চাষীদের কাছ থেকে জোরপূর্বক শ্রম আদায় করে নেয়; অথবা কখনো কখনো তারা জমির মালিকে অতিরিক্ত নগদ অর্থ দিতে বাধ্য হয় অথচ এর কিছুই চুক্তিপত্রে উল্লেখ নেই । এসব কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষে জমি দিতে নিষেধ করেছেন। - উৎপন্ন ফসলে অংশীদারিত্বের ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া যদি চূড়ান্তভাবে নিষিদ্ধ হত, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং খুলাফায়ে রাশেদার আমলে এই প্রথার প্রচলন দেখতে পেতাম না। এই অনুচ্ছেদের ২৩ নম্বর হাদীসে দেখতে পাচ্ছি আবদুল্লাহ ইবনে উমারের (রা) মত সচেতন এবং খোদাভীরু সাহাবী আমীর মুআবিয়ার (রা) রাজত্বের শেষভাগ পর্যন্ত এই প্রথাকে ভ্রান্ত মনে করতেন না। অবশেষে তিনি এর নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত হন। কিন্তু তিনি. এই প্রথা চূড়ান্তভাবে নিষিদ্ধ মনে করে পরিত্যাগ করেননি । বরং তিনি ধার্মিকতার তীঙ্ষ্ম অনুভূতির বশবর্তী:হয়ে তা পরিত্যাগ করেন । হাফেজ ইবনে হাযম তার ‘আল-মুহাল্লা’ নামক প্রসিদ্ধ গ্রন্থের তৃতীয় খণ্ডে এই প্রথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং যে সব সাহাবী তাদের জমি ভাগচাষে দিতেন তাদের কথা উল্লেখ করেছেন । এই সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আবু বাক্র সিদ্দীক (রা)। হযরত উসমান গণী (রা), হযয্নত খাববাব (রা) এবং হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রা) উৎপন্ন ফসলে অংশীদারিত্বের ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া যদি চূড়ান্তভাবেই নিষিদ্ধ হত, তাহলে এই প্রবীণ সাহাবীগণ তা থেকে অবশ্যই বিরত থাকতেন। দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করার তা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন্ সুরে এই নিষেধাজ্ঞা ব্যক্ত করেছেন? তার নিষেধাজ্ঞার ধরন থেকে অনুমান করা যায়- এটা চূড়ান্ত নিষেধাজ্ঞা নয়; বরং ইজারা দেয়ার কতিপয় প্রথার বিরুদ্ধে অনুমোদন যা তিনি অপছন্দ করেছেন । তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে অপর মুসলিম ভাইয়ের জন্য স্বার্থ ত্যাগের ভাবধারা জাগ্রত করতে চেয়েছেন J যেমন এই অনুচ্ছেদের ৪১ এবং 8২ নম্বর হাদীস সাক্ষ্য দিচ্ছে যে, নিঃস্বার্থ ভাবে কাউকে জমি চাষাবাদ করতে দিলে তা জমির মালিকের জন্য অশেষ কল্যাণ বয়ে নিয়ে আসে এবং উৎপন্ন ফসলের অংশবিশেষ তার তুলনায় খুবই নগণ্য । মুহাজিরগণ যখন নিঃসম্বল অবস্থায় মদীনায় এসে সমবেত হন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুর্দিনে উল্লিববিত নিষেধা্্ঞা উচ্চারণ করেন। ;
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।