http://IslamiBoi.wordpress.com _ ১৮ সহীহ মুসলিম ইমামুল মুত্তাকীন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় “মুত'আ' বিয়ে করা হতো । জবাবে আবদুল্লাহ ইবনে যুবায়ের তাকে বললেন £ আপনি নিজে ‘মুত'আ’ বিয়ে করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি তা করলে আমি আপনাকে পাথর "মেরে হত্যা করবো। ইবনে শিহাব বলেন, খালিদ ইবনে মুহাজির ইবনে সাইফুল্লাহ আমাকে জানিয়েছেন যে, তিনি একদা এক ব্যক্তির কাছে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি তার কাছে এসে ‘মুত'আ' বিয়ে সম্পর্কে ‘ফতওয়া’ চাইলো । তিনি তাকে ‘মুত'আ'’ করতে অনুমতি দিলেন। তখন ইবনে আবু আমরাহ আনসারী তাকে লক্ষ্য করে বলে উঠলেন, থামো। সে বললো ঃ তা কি? আল্লাহর শপথ! ‘ইমামুল মুত্তাকীন’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ‘মুত’আ!’ বিয়ে প্রচলিত ছিল। তখন ইবনে আবু আমরাহ বললেন ঃ ইসলামের প্রাথমিক যুগে তা চরম ঠেকা অবস্থায় লোকদের জন্য মৃত বস্তু, রক্ত ও শুকরের গোশত খাওয়ার মত জায়েয ছিল। অতঃপর আল্লাহ তা'আলা তার দ্বীনকে মজবুত করে দিয়েছেন এবং ‘মুত’আ'’ নিষেধ করে দিয়েছেন। ইবনে শিহাব বলেন ৪ আমাকে রবী ইবনে সাবরা জুহানী জানিয়েছেন যে, তার পিতা সাবরা জুহানী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমি বনী আমর গোত্রের এক স্ত্রীলোকের সাথে দু’খানা লাল চাদরের বিনিময়ে ‘মুত’আ’ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘মুত'আ'’ বিয়ে করতে নিষেধ করলেন। ইবনে শিহাব বর্ণনা করেছেন £ আমি এ বিষয়টি রবী ইবনে সাবরা জুহানীকে উমার ইবনে আবদুল আযীযের কাছে বর্ণনা করতে শুনেছি। তখন আমি সেখানে বসা ছিলাম । টীকা $ হাদীসে আবদুল্লাহ ইবনে যুবায়ের যে লোকটি সম্পর্কে ইংগিত দিয়ে বলেছেন যে, আল্লাহ তার হৃদয়কেও অন্ধ করে দিন যেমন তার চোখকে অন্ধ করে দিয়েছেন এ ব্যক্তি হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস (রা), তিনি ‘মুত'আ’ (সাময়িক) বিয়ে জায়েয বলে ‘ফতওয়া’ দিতেন । কিন্তু তা হারাম বা নিষিদ্ধ হওয়া সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি শেষ বয়সে তার এই মত প্রত্যাহার করেছিলেন। শেষ জীবনে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। LHS FELL EE 4 c--e- 02 WE Mt So FUE RE UENCE EEC HET রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ' বিয়ে করতে নিষেধ করেছেন। তিনি
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।