সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ১৮০ সহীহ মুসলিম - 8-02 GA - Ee LLG Ce bey 5 chk lo HIE HDs Lr Jz HRT KT tio c}2 J LOG LEY EAL SNS A FLL জর পল পপন ee ~~ ৩৫৬৬ ৷ উবায়দুল্লাহ ইবনে ‘আবদুল্লাহ ইবনে উত্বা থেকে বর্ণিত তিনি বলেছেন $ আবু ‘আমর ইবনে হাফস্‌ ইবনে মুগীরা ‘আলী ইবনে আবু তালিবের (রা) সাথে ইয়ামান রওয়ানা হয়ে গেলেন । যাওয়ার সময় তার স্ত্রী ফাতিমা বিনতে কায়েসকে তিন তালাকের মধ্যে অবশিষ্ট তালাকটিও দেওয়ার কথা জানিয়ে গেলেন। আর হারিস ইবনে হিশাম ও ‘আইয়াশ ইবনে আৱু রাবী‘আকে তাকে খরচ-পত্র দেওয়ার আদেশ দিলেন। কিন্তু তারা (হারিস ও ‘আইয়াশ) ফাতিমা বিনতে কায়েসকে বললো ৪ আল্লাহর কসম, তুমি যদি গর্ভবতী না হয়ে থাকো তাহলে কোন খোরপোষ পাবে না । তখন ফাতিমা বিনতে কায়েস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাদের উভয়ের মন্তব্য তাকে শুনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ তুমি খোরপোষ পাবে না। তখন ফাতিমা বিনতে কায়েস এ বাড়ী পরিত্যাগ করার অনুমতি প্রার্থনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি বললেন ঃ হে আল্লাহর রাসূল, এখন আমি কোথায় যাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুমের বাড়ী যাও । ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুম অন্ধ ছিলেন। ফাতিমা সেখানে ওড়নাবিহীন চলুতেন। ‘আবদুল্লাহ ইবনে উন্মু মাকতুম তা দেখতে পেতেন না । ‘ইদ্দত অতিক্ৰান্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসামা ইবনে যায়েদের সাথে বিয়ে দিলেন। পরবর্তীকালে 'মারওয়ান তার (ফাতিমা) নিকট থেকে হাদীসটি শুনার জন্য কাবীসা ইবনে যুয়াইবকে পাঠালো । তিনি তার কাছে হাদীসটি বর্ণনা করলেন। (হাদীসটি শুনে) মারওয়ান বললো ৪ এ ধরনের হাদীস একজন মহিলা ছাড়া আর কারো কাছে শুনিনি। এ ব্যাপারে আমরা নির্ভরযোগ্য পন্থা অবলম্বন করবো, যা সাধারণত লোকদের করতে দেখি । মারওয়ানের এই কথা যখন ফাতিমা বিনতে কায়েসের কাছে পৌছলো যে, আমাদের ও তোমাদের মাঝে কুরআন (হবে ফয়সালাকারী)। আর কুরআন মজীদে আল্লাহ তা'আলা বলেছেন £ “তোমাদের তালাকগ্রপ্তা স্ত্রীদেরকে বাড়ী থেকে বের করে দিও না।” তখন তিনি (ফাতিমা) বললেন £ এ হুকুম এমন স্তীলোকের ক্ষেত্রে প্রযোজ্য যাকে রুজু করার অবকাশ আছে । কিন্তু তিন তালাক দেয়ার পর আর কি অবকাশ থাকতে পারে? কোন

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।