সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৭৫ ৩৫৫৯ । আবু সালামা ইবনে আবদুর রাহমান থেকে ফাতিমা বিনতে কায়েসের সূত্রে বর্ণিত । তার স্বামী আবু ‘আমর ইবনে হাফস্‌ তার নিকট থেকে দূরে অবস্থান করলে তাকে বায়েন তালাক দিলেন। তিনি এক লোকের মাধ্যমে কিছু যব তার কাছে পাঠালেন, এতে তিনি (ফাতিমা) অত্যন্ত রাগাথিত হলেন । (তার স্বামী আবু ‘আমর ইবনে হাফ্্‌সের প্রেরিত) লোকটি তখন বললো ঃ আল্লাহর শপথ! আপনার প্রতি আমাদের কোন দায়-দায়িত্ব নেই । ফাতিমা বিনতে কায়েস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন ঃ তুমি তার কাছে খোরপোষ পাবে না। | তিনি প্রথমে তাকে উম্মু শারীকের ঘরে ‘ইদ্দত’ পালন করতে আদেশ দিলেন। কিন্তু পরে আবার বললেন ৪ সে এমন এক মহিলা যার কাছে আমার সাহাবারা ব্যাপকভাবে যাতায়াত করে থাকে তুমি বরং ‘আবদুল্লাহ ইবনে উন্মু মাকতুমের ঘরে ইদ্দত পালন করো। কেননা, ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুম একজন অন্ধ লোক । সেখানে তুমি নিজের ইচ্ছামত কাপড়-চোপড় বদলাতে পারবে (অর্থাৎ তোমাকে প্রতি মুহূর্তে সাবধান থাকতে হবে না) ৷ ‘ইদ্দতের সময় অতিক্রান্ত হলে আমাকে তা অবহিত করবে ফাতিমা বিনতে কায়েস বলেন, ‘ইদ্দত শেষ হলে আমি তাকে জানালাম মু‘আবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আবু জাহ্‌ম আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। একথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আবু জাহ্‌ম তো কাধ থেকে লাঠি নামায় না। আর মু‘আবিয়া অত্যন্ত দর্দ্রি তার কোন অর্থ-কড়ি নেই । তুমি বরং উসামা ইবনে যায়েদকে বিয়ে করো” কিন্তু আমি উসামা ইবনে যায়েদকে বিয়ে করা পছন্দ করলাম না । তিনি পুনরায় বললেন, “তুমি উসামাকে বিয়ে করো।” তাই আমি উসামা ইবনে যায়েদকে বিয়ে করলাম । আল্লাহ তা'আলা তার ঘরে আমাকে এত কল্যাণ দান করলেন যে, আমি অন্যদের ঈর্ষার কারণ হয়ে দাড়ালাম । Le ন Nt EI A AALS “= Ee s Lib se Ly cde lt Sg Sb lie 6 ef Soe OF owrea oa oral or coHea choc we =, Ee PHIM ME খা Ls +35 AE sl ee J S66 4 af &- dd ce Sp <liঠ ঞ RES Ld oc es or HL ALIBLSIIMEL HEI SFG A

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।