সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ ইুলনিম 5৭৩ ভেবে দেখতেন তাহলে কতই না ভাল হতো! আমরা কুরাইশ গোষ্ঠিভুক্ত লোকেরা এমন একটি কওযম যারা স্ত্রীলোকদের উপর প্রভাব খাটাতাম । কিন্তু (হিজরত করে) মদীনায় আসার পর এখানে এমন লোকদের সাহচর্য লাভ করলাম যাদের উপর স্ত্রীলোকেরা প্রভাব খাটিয়ে থাকে । আমাদের স্ত্রীরা তাদের স্ত্রীদের নিকট থেকে এটি শিখতে শুরু করলো । কোন কারণে আমি আমার স্ত্রীর প্রতি একদিন কিছুটা রাগান্বিত হলাম । সে আমার কথার প্রতিউত্তর করতে থাকলো । সে আমার কথার জবাব দিক তা আমি পছন্দ করলাম না। সে বললো £ আমার জবাব দান তুমি খারাপ মনে করছো কেন? আল্লাহর কসম! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার কথার জবাব দিয়ে থাকেন । তাদের কেউ কেউ আবার অসন্তুষ্ট হয়ে সারাদিন তাঁকে ছেড়ে থাকেন। এ কথা শুনে আমি বললাম £$ তাদের মধ্যে যারা এরূপ করছে তারা ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রাসূলের অসন্তুষ্টির কারণে আল্লাহ তাদেরকে গযবে ফেলবেন এবং এভাবে তারা সহসাই ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন । আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাফসার কাছে গিয়েছিলাম । আমি তাকে বলেছি £ঃ তোমার এই সতীনের (আয়েশা) কারণে (নিজেকে তার সমকক্ষ মনে করে) যেন প্রতারিত না হও। কারণ তিনি তোমার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয়পাত্রী এবং রূপ-সৌন্দর্যের অধিকারিণী। তিনি আবারও মুচকি হাসলেন । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল, আমি কি আনন্দদায়ক কিছু বলবো? তিনি বললেন, হাঁ বল। আমি বসলাম এবং চোখ তুলে ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে দেখলাম । কিন্তু, খোদার শপথ! তিনটি চামড়া ছাড়া আর কিছুই আমার নজরে পড়লো না। তখন আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল! আপনার উন্মাতকে সচ্ছলতা দানের জন্য আল্লাহর কাছে দুআ করুন । পারস্যবাসী ও রোমানদেরকে সচ্ছলতা দান করা হয়েছে। অথচ তারা মহান ও সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে না। এ কথা শুনে তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র! তুমি কি এ বিষয়ে সন্দেহ পোষণ করো যে, এঁ সব জাতিকে শুধু দুনিয়ার জীবনেই উত্তম কিছু জিনিস দেয়া হয়েছে? আমি তখন বললাম ঃ হে আল্লাহর রাসূল, আমার জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করুন । আর তিনি তার স্ত্রীদের উপর অত্যধিক অসন্তুষ্ট হওয়ার কারণে একমাস পর্যন্ত তাদের কাছে না যাওয়ার কসম করেছিলেন। এজন্য আল্লাহ তা'আলা তাকে তিরস্কার করলেন। যুহরী বলেন, ‘উরওয়া আমাকে ‘আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন $ উনত্রিশ রাত অতিক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমার কাছে আসলেন । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল! আপনি একমাস আমাদের কাছে আসবেন না বলে শপথ করেছিলেন। আমি গণনা করে আসছি, আজকে উনত্রিশতম দিনে আপনি আমার কাছে আসলেন তিনি বললেন ৪ উনত্রিশ দিনেও তো মাস পূর্ণ হয়।

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।