১৭২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com ‘উমার (রা) বলেন, আমার এক আনসার প্রতিবেশী ছিল। আমরা পালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের দরবারে যেতাম। সে একদিন যেতো এবং আমি . একদিন যেতাম । যেদিন সে যেতো সেদিনের অহী ও অন্যান্য বিষয়ের খবর নিয়ে আমার কাছে আসতো । আর যেদিন আমি যেতাম সেদিন অনুরূপ খবর নিয়ে তার কাছে আসতাম ৷ গাসৃ্সানীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এ বিষয়ে হলো এবং রাতের বেলা এসে আমার দরজায় করাঘাত করে আমাকে ডাকলো, আমি বের হলে সে বললো ঃ বিরাট দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি বললাম £ কি ব্যাপার! গাস্সানীরা কি এসে পড়েছে? সে বললো ঃ না, বরং তার চেয়েও গুরুতর এবং দীর্ঘস্থায়ী ' ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর স্ত্রীদের .তালাক দিয়েছেন। আমি (‘উমার) তখন বললাম ঃ হাফসা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এরূপ কিছু ঘটবে বলে আমার ধারণা ছিল। সকালে ফজরের নামায পড়ে আমি পোশাক পরিচ্ছদ পরিধান করে রওয়ানা হলাম এবং হাফসার কাছে গেলাম । সে তখন কাদছিলো। আমি তাকে বললাম £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? সে বললো £ আমি তা বলতে পারি না । তবে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে এই চিলেকোঠার মধ্যে অবস্থান " করছেন। তখন আমি তার কৃষ্ণাংগ খাদেমের কাছে গিয়ে বললাম ৪ ‘উমারের (প্রবেশের) জন্য অনুমতি প্রার্থনা করো। সে ভিতরে প্রবেশ করলো এবং পরক্ষণেই বেরিয়ে এসে আমাকে বললো ৪ আমি তাকে আপনার কথা বলেছি। কিন্তু তিনি (কোন জবাব না দিয়ে) চুপ করে থাকলেন । তখন আমি সেখান থেকে মসজিদে নববীর মিন্বার পর্যন্ত গেলাম এবং সেখানেই বসে পড়লাম । সেখানেও একদল লোক বসে ছিলো । তাদের মধ্যে কেউ কেউ কীদছিলো। আমি অল্প কিছুক্ষণের জন্য সেখানে বসলাম । কিন্তু আমার মনের ভাবটিই আমাকে প্রভাবাতিত করলো । তাই আমি আবার খাদেম যুবকটির কাছে এসে বললাম ঃ ‘উমারের জন্য প্রবেশের অনুমতি প্রার্থনা করো। সে ভিতরে প্রবেশ করলো এবং (পরক্ষণেই) বেরিয়ে এসে আমাকে বললো ৪ আমি তাকে আপনার কথা বলেছি । কিন্তু তিনি কিছু না বলে চুপ করে আছেন। . তখন আমি ফিরে আসতে উদ্যত হলাম ৷ হঠাৎ যুবকটি আমাকে ডেকে বললো, আপনি ভিতরে যান রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসসাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি প্রদান করেছেন। আমি প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম । তিনি তখন একটি চাটাইয়ের ওপর হেলান দিয়ে ছিলেন। তার পীজরে চাটাইয়ের দাগ লেগে গিয়েছিলো । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তিনি আমার দিকে মাথা উঁচু করে বললেন, না। আমি বলে উঠলাম, আল্লাহু আকবার ৷ হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের বিষয়টি
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।