ERR RET সহীহ মুসলিম Sie শুনে বিস্ময় লাগে । আপনার কথার জবাব দেয়া হোক তা আপনি চান না। অথচ আপনার কন্যা (হাফসা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার তাৎক্ষণিক জবাব দিয়ে থাকে। এমনকি এ কারণে তার সারাটা দিন মনোকষ্টে কেটে যায় । ‘উমার বলেন, আমি আমার চাদরখানা নিলাম এবং বাড়ী থেকে বের হয়ে হাফসার কাছে গিয়ে পৌছলাম ৷ হাফসাকে বললাম ৪ প্রিয় বেটি, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের সাথে কথা কাটাকাটি করো যে জন্য তিনি সারা দিনভর অসন্তুষ্ট থাকেন? হাফসা (রা) বললেন, আল্লাহর শপথ, আমি অবশ্যই তীর কথার জবাব দিয়ে থাকি। তখন আমি বললাম ঃ জেনে রাখো, আমি তোমাকে আল্লাহর শণাস্তি ও তার গযব সম্পর্কে হুঁশিয়ার করে দিচ্ছি। হে প্রিয় বেটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসা এবং নিজের রূপ ও সৌন্দর্য যাকে (আয়েশার প্রতি ইংগিত) অভিভূত করে রেখেছে তার আচরণ দেখে তুমি যেন প্রতারিত না হও । . এরপর আমি সেখান থেকে বের হয়ে উম্মুল মু'মিনীন ‘উম্মু সালামার (রা) কাছে গেলাম । তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল । আমি এ বিষয়ে তার সাথে কথা বললাম । জবাবে উম্মু সালামা (রা) আমাকে বললেন, হে খাত্তাবের পুত্র, কি আশ্চর্য? আপনি সব কাজেই হস্তক্ষেপ করে থাকেন। এমনকি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর স্ত্রীদের ব্যাপারেও হস্তক্ষেপ করতে চাচ্ছেন? ‘উমার (রা) বলেন ৪ উম্মু সালামা ' (রা) আমাকে এমনভাবে পাকড়াও করলেন যে, তাকে পরামর্শ হিসেবে বলার জন্য যে কথাগুলো ত্বামার মনে উদয় হয়েছিলো তা থেকে তিনি আমাকে নিবৃত্ত করে ফেললেন। আমি তার কাছ থেকে বেরিয়ে আসলাম । l আমার এক আনসারী বন্ধু ছিলো । আমি যখন নবীর (সা) মাহফিলে অনুপস্থিত থাকতাম তখন তিনি সেখানে উপস্থিত থাকতেন এবং ফিরে এসে আমাকে সব খবর বলতেন। ঠিক এ সময় আমরা গাসসানের বাদশাহ সম্পর্কে শুনেছিলাম যে, সে আমাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা এই ভয়ে.শংকিত ছিলাম । আমাদের মনে এ চিন্তাটিই সব সময় ছিল। একদিন আমার আনসারী রন্ধু এসে দরজায় করাঘাত করে ‘বললেন, খোলো খোলো । আমি বললাম ঃ কি ব্যাপার! গাস্সানীরা এসে পড়েছে? তিনি বললেন ঃ না, বরং তার চেয়েও গুরুতর ব্যাপার ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ছেড়ে নিঃসঙ্গতা অবলম্বন করেছেন। তখন আমি বললাম ৪ হাফসা ও আয়েশার জন্য দুর্ভাগ্য । এরপর আমি আমার কাপড়-চোপড় নিয়ে বের হলাম এবং পৌছে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিলেকোঠা ঘরে অবস্থান করছেন। একটি খেজুরের গুঁড়ির ওপর দিয়ে তিনি এই কোঠায় উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োজিত এক কৃষ্ণাঙ্গ যুবক সিঁড়ির গোড়ায় পাহারারত ছিল। আমি
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।