সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৬১ চামড়া পাকা করা হতো) পড়ে ছিলো। আর একটি আধা পাকা চামড়া এক জায়গায় লটকানো ছিলো । ‘উমার (রা) বলেন, এই অবস্থা দেখে আমার চোখদুটি অশ্রু-সজল হয়ে উঠলো'। তা দেখে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের পুত্র তোমার কান্নার কারণ কী? আমি বললাম £ হে আল্লাহর নবী! আমি কাদবো না কেন? দেখতি পাচ্ছি আপনার পীজরে চাটাইয়ের দাগ বসে গেছে। আর আপনার খাদ্যদ্বব্যের পাত্রে যা দেখলাম তা তো দেখলামই (এই হলো আপনার অবস্থা) । ওদিকে কায়সার (রোম সম্রাট) ও কিসরা (পারস্য সম্রাটের উপাধি) ফলমূল ও নদী-নালার মধ্যে থেকে আরামে জীবন যাপন করছে। আর আপনি আল্লাহর রাসূল ও তীর মনোনীত পয়গাম্বর হওয়ার পরও আপনার খাদ্য ভাণ্ডার যা দেখলাম- তা এই । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ হে খাত্তাবের পুত্র, তুমি কি এ ব্যবস্থায় সন্তুষ্ট নও যে, আমাদের . জন্য আখেরাতের সুখ-স্বাচ্ছন্দ্য নির্দিষ্ট থাকুক আর তাদের জন্য দুনিয়া? আমি বললাম, স্ঘা। উমার (রা) বলেন, আমি যখন প্রবেশ করেছিলাম তখন তীর চেহারায় রাগের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম । আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার স্ত্রীদের পক্ষ থেকে আপনি অসুবিধায় পড়েছেন? আপনি তাদের তালাক দিয়ে থাকলে মহান আল্লাহ আপনার সাথে আছেন এবং তার ফেরেশতাকুল, জিবরাঈল, মিকাইল, আমি (‘উমার), আবু বাক্র এবং সমস্ত ঈমানদারগণও আপনার সাথে আছে। (তিনি বলেন) আমি আল্লাহর তা'আলার প্রশংসা করি। আমি যখনই কোন কথা বলেছি আর আল্লাহ তা'আলা তা সমর্থন করবেন বলে আশা করেছি তখন অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ তা'আলা তা সমর্থন করেছেন। তাই এর (আমার এই কথা বলার) পরে “এখতিয়ার প্রদান” সম্পর্কিত আয়াত নাযিল হলো ঃ অসম্ভব নয় যে, তিনি যদি তোমাদের সব কয়জনকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ্‌ তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দেবেন যারা তোমাদের চেয়ে উত্তম হবে । তারা বিধবা হোক বা কুমারী- তারা হবে সত্যিকার মুসলমান, ঈমানদার, আনুগত্যশীল, তওবাকারিণী, ইবাদতকারিণী এবং রোযাদার। আর যদি নবীর মোকাবিলায় তোমরা সংবদ্ধ হও, তাহলে জেনে রাখ আল্লাহ তার প্রভু । তারপর জিবরাঈল ও সমস্ত ঈমানদার লোক, সব ফেরেশতা তার সংগী ও সাহায্যকারী । - “আয়েশা বিনতে আবু বাক্র (রা) ও হাফসা বিনতে ‘উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাপর স্ত্রীদের ওপর বিজয়ী হয়েছিলেন (খোরপোষের দাবীতে তাদের সংঘবদ্ধ করেছিলেন) । ‘উমার (রা) বলেন, আমি বললাম ঃ হে আল্লাহ্‌র রাসূল, আপনি " কি তাদের তালাক দিয়েছেন? তিনি বললেন, না। আমি বললাম £ হে আল্লাহর রাসূল! . আমি মসজিদে প্রবেশ করছিলাম ।'তখন দেখলাম মুসলমানরা ভারাক্রান্ত মনে নুড়ি ২১ —

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।