http://IslamiBoi.wordpress.com ১৬০ সহীহ মুসলিম এ কথা শুনে ‘আয়েশা আমাকে বললো ঃ হে খাত্তাবের পুত্র, আমার কাছে আপনার বা আপনার কাছে আমার কি প্রয়োজন? নিজের দোষ-ক্রুটি দেখে তা সংশোধন করা আপনার কর্তব্য (অর্থাৎ নিজের কন্যা হাফসার খবর নিন। সেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আচরণ করছে।) উমার (রা) বলেন, এরপর আমি নিজ কন্যা হাফসার কাছে গিয়ে তাকে বললাম ঃ হে হাফসা, তোমার আচরণ এতদূর সীমালংঘন করেছে যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ? আল্লাহর শপথ! আমি জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মোটেই পছন্দ করেন না। আমি না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তালাক দিয়ে দিতেন। এ কথা শুনে হাফসা খুব করে কাদলো। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন! সে বললো, তিনি এখন চিলেকোঠায় আছেন। আমি সেখানে যাওয়ার জন্য বের হলাম । কিন্তু দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রাবাহ একটি কাষ্ঠখণ্ডের উপর দুই পা ঝুলিয়ে দরজার চৌকাঠে বসে আছে। এটি ছিল খেজুরের একটি মরা শাখা যার উপর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেন এবং নীচে নামতেন। আমি রাবাহকে ডাকলাম, হে রাবাহ, আমার জন্য অনুমতি চাও । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো । রাবাহ কক্ষের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো কিন্তু কিছুই বললো না। আমি পুনরায় ডেকে বললাম ঃ হে রাবাহ, আমার জন্য অনুমতি চাও । আমি রাসূলুল্লাহ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই । (এ কথা শুনে) রাবাহ একবার কক্ষটির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো, কিন্তু কিছুই বললো না। তখন আমি উচ্চস্বরে ডেকে বললাম, হে রাবাহ, আমার জন্য অনুমতি চাও। আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই । কেননা, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করে নিয়েছেন যে, আমি হাফসার কারণে তার কাছে এসেছি আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলব (হত্যা করব) । আমি উচ্চস্বরে কথা বললাম । তখন সে (রাবাহ) আমাকে (সিড়ি বেয়ে) উপরে উঠার জন্য ইশারা করলো । আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম । তখন তিনি একখানা চাটাইয়ের উপর শায়িত ছিলেন। আমি তীর কাছে গিয়ে বসলাম । তিনি তখন তার বস্তরখানা টেনে উপরে তুললেন। সেই সময় তার আর কোন কাপড় ছিল না । দেখলাম তার পাজরে চাটাইয়ের দাগ লেগে গেছে। আমি দৃষ্টি তুলে তার খাদ্যদ্বব্যের পাত্র দেখলাম । তাতে প্রায় এক ছা* মাত্র যব ছিলো। আর কক্ষের এক কোনায় বাবলা জাতীয় গাছের কিছু পাতা (যা দ্বারা
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।