সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৫১ নিলাম এ ব্যাপারে আমি একটি ফন্দি খাটাবো ৷ বিষয়টি আমি সাওদার (রা) কাছে বললাম ৷ তাকে শিখিয়ে দিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে গেলে নিশ্চয় তোমার নিকটবর্তী হবেন । তখন তাকে জিজ্ঞেস করবে, হে আল্লাহর রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? জবাবে হয়ত তিনি বলবেন ঃ না, আমি মাগাফির খাইনি। তখন তাকে বলবে, তাহলে এই গন্ধ পাচ্ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেউ দুর্গন্ধ অনুভব করুক তা তিনি আদৌ পছন্দ করতেন না। জবাবে তিনি তোমাকে বলবেন $ হাফসা (রা) আমাকে মধুর শরবত পান করিয়েছে। তখন তুমি বলবে ঃ হয়তো মৌমাছি ‘উরফুত অর্থাৎ মাগাফিরের ফুল থেকে মধু সংগ্রহ EE AT AES ROU CT AN RS তাঁকে এ কথাই বলবে। অতঃপর যখন নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদার কাছে গেলেন, ‘আয়েশা বর্ণনা করেছেন, সাওদা বলেন ঃ সেই মহান সত্তার শপথ যিনি ছাড়া আর কোন ইলাহ নাই! হে আয়েশা, তুমি আমাকে যা শিখিয়ে দিয়েছিলে আমি প্রায় বাইরে গিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কথা বলতে উদ্যত হয়েছিলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজার কাছে ছিলেন। আর তোমার ভয়েই এভাবে তাড়াহুড়া করে কথাটি বলার চেষ্টা করেছিলাম । অতঃপর রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনি কি মাগাফির খেয়েছেন? তিনি বললেন ঃ না । সাওদা (রা) বললেন ঃ তাহলে এই দুর্গন্ধটা কিসের? নবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসান্পাম বললেন $ হাফসা আমাকে মধুর শরবত পান করিয়েছেন। একথা শুনে সাওদা (রা) বললেন, মৌমাছি ‘উরফুত বা মাগাফিরের ফুল থেকে মধু সংগ্রহ করেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার (আয়েশা) কাছে আসলেন আমিও তাকে এঁ কথাই বললাম । পরে তিনি সাফিয়ার কাছে গেলে সাফিয়াও তীকে এঁ কথা বললো। পরবর্তী সময়ে আবার তিনি হাফসার কাছে গেলে হাফসা বললেন ঃ হে আল্লাহর রাসূল, আমি কি আপনাকে এঁ জিনিস (মধুর শরবত) পান করাবো? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ£ না, আমার আর তাতে প্রয়োজন নেই । আয়েশা (রা) বর্ণনা করেছেন £ সাওদা (রা) বলতে থাকলো, সুবহানাল্লাহ ! আল্লাহর শপথ, আমরা তার জন্য তা হারাম করে দিলাম । (অর্থাৎ আমাদের ফন্দির কারণে তিনি মধুর শরবত পান করা ছেড়ে দিলেন ।) আয়েশা (রা) বলেন, আমি তখন সাওদাকে বললাম ঃ চুপ করো। ‘আৰু ইসহাক ইবরাহীম হাসান ইবনে বিশরের মাধ্যমে আবু উসামার মাধ্যমে এই হাদীসটি হুবহু বৰ্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।