সহীহ মুসলিম ৫ম খণ্ড
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ১২৮ সহীহ মুসলিম আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে আমার কাছে পৌছে গেলেন। তিনি আমাকে. বললেন £$ ‘হে জাবির’ । আমি জওয়াব দিলাম, হ্যা । তিনি বললেন £ তোমার কি হয়েছে? আমি বললাম £ঃ আমার উট ধীর গতিসম্পন্ন হওয়ার কারণে আমাকে দেরী করিয়েছে এবং উটও ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছে। তাই আমি পিছনে পড়ে গেছি একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারী থেকে অবতরণ করলেন এবং তার বাঁকা ছড়ি দিয়ে আমার উটকে খোচা দিয়ে আমাকে বললেন £ এবার আরোহণ করো। আমি আরোহণ করলাম । এবার আমি দেখলাম, (আমার উট এত দ্রুতগামী হয়েছে যে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে চলে না যায় এজন্য এটিকে আমার নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যা ৷ তিনি বললেন £ কুমারী মেয়ে না বিধবা স্ত্রীলোককে বিয়ে করেছো? আমি বললাম ঃ বিবাহিতা স্ত্রীলোককে বিয়ে করেছি । তিনি বললেন ৪ তুমি কেন কুমারী মহিলাকে বিয়ে-করলে না? তা করলে তুমি তার সাথে হাসিতামাসা করতে পারতে আর সেও তোমার সাথে হাসি-তামাসা করতে পারতো । আমি বললাম, আমার অনেকগুলো ছোট বোন আছে।. আমি এমন একজন স্ত্রীলোককে বিয়ে করা পছন্দ করলাম, যে তাদেরকে একত্রিত রাখতে পারবে, তাদের চুল চিরুনী করে দেবে এবং দেখাশুনা করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি তো শিগগীরই মদীনায় পৌছে যাচ্ছ। মদীনায় পৌছলেই স্ত্রীর সাথে মিলিত হবে। অতঃপর তিনি বললেন ঃ তুমি কি তোমার উট বিক্রি করবে? আমি বললাম £ হ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উটটি এক উকিয়া রৌপ্যের বিনিময়ে কিনে নিলেন। ৪পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় পৌছে গেলেন। আমিও পরদিন সকালে মদীনায় পৌছে মসজিদে গিয়ে হাজির হলাম এবং তীকে মসজিদের দরজায় উপস্থিত দেখতে পেলাম । আমি পৌছা মাত্র তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কি এখন এসে পৌছলে? আমি বললাম, হ্যা । তিনি বললেন £ তোমার উট রেখে মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায পড়'। জাবির (রা) বলেন £ঃ আমি মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায পড়ে বের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক উকিয়া রৌপ্য মেপে দেওয়ার জন্য বেলালকে আদেশ করলেন। বেলাল (রা) আমাকে ওজনে বেশী করে মেপে দিল্নে। এরপর আমি সেখান থেকে রওয়ানা হলাম । পিছন ফিরে অগ্রসর হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ জাবিরকে আমার কাছে ডাকো । আমাকে ডাকা হলো । আমি মনে মনে বললাম £ এখন উটটি আমাকে ফেরত দেয়া হবে। অথচ তখন আমার কাছে এর চেয়ে অপছন্দনীয় আর কিছুই ছিল না । (আমি ফিরে গেলে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ মূল্যসহ তুমি, তোমার উট ফেরত নিয়ে যাও। Az 2 Esl ll Es js v৮ EY ed

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।