নামকরণ অন্য অনেক সূরার মতই এ সূরার প্রথম আয়াতের '‘ওয়াইলুল্ লিল-মুত্বাফ্যিফীন' বাক্যাংশ থেকেই এর নামকরণ করা হয়েছে। ‘মুত্বাফ্যিফীন’ শব্দটি বহুবচন, একবচনে মুত্বাফ্যিফূন’ অর্থ ওযনে হেরফেরকারী। নাখিল্লের্স সময়কাল এ সূরা রাসূলুল্লাহ (স)-এর মন্ধী জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর অন্যতম । নবুওয়াতী জীবনের প্রথম দিকে আখেরাতের বিশ্বাসকে মানুষের অন্তরে সঠিকভাবে বসিয়ে দেয়ার জন্য যেসব সূরা নাযিল হয়েছে, তনুধ্যে এ সূরাটিও অন্যতম । সূরাটি যখন নাযিল হয় তখনকার পরিস্থিতি ছিল__মুসলমানদেরকে মক্কাবাসী কাফেররা পথে-ঘাটে, হাটে-বাজারে উপহাস, ঠাষ্টা-বিদ্রপ ও টিটকারী করার মাধ্যমে অপমানিত ও লাঞ্ছিত করছিল । তবে তখনও শারীরিকভাবে যুলুম-নির্যাতনের সূচনা হয়নি। বিষয়বস্তু এ সূরার বিষয়বস্ুও আখেরাত ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষের মধ্যে সাধারণ যে রোগটি দেখা যায়, তাহলো অন্যের থেকে নেয়ার সময় ওযন পুরোপুরি নেয়া এবং অন্যকে দেয়ার সময় ওযনে কম দেয়া । এ সাধারণ রোগটি সম্পর্কে সূরার প্রথম ছয়টি আয়াতে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে যে, তাদের এ সর্বজন স্বীকৃত মন্দকাজে লিপ্ত হওয়ার মূল কারণ হলো-_তারা আখেরাতে জবাবদিহির কথা ভেবে দেখে না। দুনিয়াবী লাভজনক মন্দ কাজ থেকে মানুষকে একমাত্র আখেরাতের জবাবদিহিতার ভয়ই বিরত রাখতে পারে। অতপর ৭ থেকে ১৭ আয়াত পর্যন্ত বলা হয়েছে যে, এসব ফাজির তথা দুষ্কৃতিকারীদের কাজের বিবরণী প্রস্তুত হচ্ছে এবং তা সংরক্ষিত থাকবে। তাদের দুষ্কৃতির জন্য তাদেরকে মারাত্মক ধ্বংসের মুখোমুখি হতে হবে। এরপর ১৮ থেকে ২৮ আয়াত পর্যন্ত সেসব সৎলোকদের শুভ পরিণাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যারা এসব মন্দ কাজ থেকে বিরত থাকবে, তাদের কাজের খতিয়ান থাকবে উচ্চ মর্যাদাসম্পন্ন স্থানে । আর তা সন্নিবেশ ও সংরক্ষণ কাজে নিয়োজিত রয়েছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মর্যাদার অধিকারী ফেরেশতারা । www.amarboi.org আমপারা www.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।