শব্দে শব্দে আল কুরআন ১৪ তম খণ্ড
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

OXY yp ELL ufo ৩. নিশ্চয় আপনার শত্রুই শিকড়-কাটা-নির্বংশ ॥8 ©$-নিশ্চয়ই ; :-আপনার শত্রই ; ,৯-সেই ; =:9/-(=/৮J1)-শিকড় কাটা নিৰ্মূল । আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত । তার কোনো শরীক নেই । আমাকে এরই হুকুম দেয়া হয়েছে, এবং আমিই সর্বপ্রথম আনুগত্যের শির নত করি।”-সূরা আল আনআম £ ১৬২-১৬৩ ৩. শা’নিয়াকা’ শব্দ দ্বারা রাসূলুল্লাহ (স)-এর প্রতি বিদ্বেষ পোষণকারী, তাকে গালি- গালাজকারী তার সকল পর্যায়ের শত্রুদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ আপনার সে সকল শত্ৰু যারা আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, আপনার দুর্নাম রটায় এবং আপনাকে গালি-গালাজ করে__তা যে কোনো দেশে এবং যে কোনো যুগেই হোক না কেন। 8. ‘আবতার’ শব্দের শাব্দিক অর্থ শিকড় কাটা ৷ যার কোনো পুত্র-সন্তান নেই, যার মৃত্যুর পর তার বংশধারা রক্ষা করার কেউ থাকে না, যে ব্যক্তির কোনো কল্যাণ ও উপকার লাভের আশা নেই এমন লোককে ‘আবতার’ বলা হয়। কাফেররা উল্লিখিত সকল অর্থেই মহানবী (স)-কে ‘আবতার' বলতো । রাসূলুল্লাহ (স)-এর পুত্র সন্তানরা ইন্তেকাল করার পরেই কাফেররা এসব বলার সুযোগ পেয়েছিল । আল্লাহ তাআলা তীর রাসূলকে সান্তনা দিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন যে, যারা আপনাকে ‘আবতার’ বলে হেয়প্রতিপন্ন করতে ব্যর্থ চেষ্টা করছে, তারাই মূলত ‘আবতার’ ৷ কারণ তাদেরই কোনো নাম-নিশানা দুনিয়াতে থাকবে না । আল্লাহ তাআলার এ ভবিষ্যদ্বাণী মাত্র কয়েক বছরের মধ্যেই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। কাফেরদের বড় বড় সরদার যারা ধন-জনের গর্বে গর্বিত, তাদের অনেকেই বদর যুদ্ধে নিহত হলো । তারপর ওহুদ, খন্দক ইত্যাদি যুদ্ধেও তারা তেমন একটা সফলতা লাভ করতে পারলো না। অবশেষে মক্কা বিজয়ের সময় তাদের অবস্থা এমন হলো যে, তাদেরকে সাহায্য-সহযোগিতা দেয়ার মত কোনো শক্তিই তখন তাদের পাশে ছিল না। নিতান্ত অসহায়ের মতই তারা তাদের অন্ত্র ত্যাগ করতে বাধ্য হলো । অতপর এক বছরের মধ্যেই সমগ্র আরব দেশটাই রাসূলুল্লাহ (স)-এর অধীনে এসে গেলো । অতপর তাদের অবস্থা এমন হলো যে, তাদের সম্তান-সম্ততিদের কেউ দুনিয়াতে বেঁচে থাকলেও তারা তাদের পূর্বপুরুষদের নামে পরিচয় দিতেও রাজী ছিল না৷ বর্তমানে কেউ জানেওনা যে, তারা আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়ায়েল এবং উকবা ইবনে আবু মুয়ীত-এর বংশধর ।.আর কেউ জানলেও সে পরিচয় দিতে কেউ রাজী হবে বলে মনে হয় না। অপরদিকে রাসূলুল্লাহ (স) এবং তীর আহলে বায়ত, তীর সুযোগ্য অনুসারী সাহাবায়ে কিরাম-এর ওপর দুনিয়ার কোটি কোটি মানুষ দিনরাত দরদ ও সালাম | পাঠাচ্ছে। কোটি কোটি মুসলমান তার সাথে দূরতম সম্পর্কের লেশ থাকার কারণে গর্ব বোধ | করে । এমনকি তীর সাথী-সহচরদের সাথে সম্পর্ক আছে বলে আত্মতৃপ্ত লাভ করে। তারা www.amarboi.org আমপারা Wwmw.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।