শব্দে শব্দে আল কুরআন ১৪ তম খণ্ড
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

A Aw Apel Aw ABed Oy wf ail 9% EE PEE CE 8. যিনি তাদেরকে দিয়েছেন ক্ষুধায় আহার* এবং দিয়েছেন তাদেরকে নিরাপত্তা ভয়-ভীতি থেকে ।৫ 4/-যিনি ; bl (৯+/4৮|)-তাদেরকে দিয়েছেন আহার ; {১৯ ০" {22)-কুধায় ; এবং ; 41-(2+৩))-নিরাপত্তা দিয়েছেন তাদেরকে ; ৰ - থেকে ; ৩,১-ভয়-ভীতি । ঘরের আসল মালিক আল্লাহর কথাই তাদের মনে হয়েছে এবং তারা তীর নিকটই কা'বাকে হিফাযত করার প্রার্থনা জানিয়েছে। 8. হযরত ইবরাহীম (আ) কা'বা পুনর্গঠন করে যে দোয়া করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। কা’'বার আশেপাশে যাদের বসতি রয়েছে তাদের পানাহারের কোনো ঘাটতি ইতিপূর্বেও হয়নি বর্তমানেও হচ্ছে না। আর আশা করা যায় আল্লাহ চান তো ভবিষ্যতেও হবে না। কা’বার পাশে বসতি স্থাপনের পূর্বে কুরাইশদের অবস্থা ভাল ছিল না। তারা অন্যসব গোত্রের মত আরবদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। কা'বার খাদেম হওয়ার পরেই তাদের অবস্থার পরিবর্তন ঘটে । তাদের পানাহারের অভাব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে সেদিকেই ইংগিত করেছেন। হযরত ইবরাহীম (আ)-এর দোয়াটি ছিল__“হে আল্লাহ তোমার মর্যাদাশালী ঘরের নিকটে খাদ্য-পানীয় বিহীন একটি উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করে দিয়েছি, যাতে তারা নামায কায়েম করতে পারে; অতএব আপনি মানুষের মনকে তাদের প্রতি অনুরাগী করে দিন, তাদের খাবার জন্য ফলমূল দান করুন ।”-সূরা ইবরাহীম £ ৩৭ ৫. অর্থাৎ আরবের সর্বত্র যেখানে নিরাপত্তাহীনতা বিরাজমান সারাদেশে এমন এলাকা নেই যেখানে লোকেরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে ; সবাই যেখানে সবসময় আশংকায় থাকে যে, কখন কোন্‌ মুহুর্তে তাদের ওপর দস্যুদলের হামলা এসে পড়ে; নিজের গোত্রের এলাকা ছাড়া অন্যত্র একাকী যেতে যেখানে কেউ সাহস করে না ; কোনো ব্যবসায়িক কাফেলা নিরাপদে ফিরে আসবে এমন নিশ্চয়তা যেখানে একেবারেই কম, সেখানে কা'বার খাদেম হারাম শরীফের এলাকার লোক হওয়ার কারণে কুরাইশদের নিরাপত্তা ছিল নিশ্চিত । তাদের ব্যবসায়িক কফেলাগুলো নিরাপদ বাণিজ্যের সুবিধা লাভ করতো ; তাদের উপর দস্যু-ডাকাত জেনেশুনে হামলা করতো না। আর কোনো দস্যুদল অজান্তে তাদের ওপর হামলা করতে আসলেও ‘আমি বা আমরা হারাম শরীফের লোক' বলা মাত্রই দস্যুদের হাত সেখানেই থেমে যেত । এরূপ ছিল কুরাইশদের ভয়-ভীতি থেকে নিরাপত্তা । আর আল্লাহ তাআলা এ সূরার শেষ আয়াতাংশে সে দিকেই ইংগিত করেছেন। শ.শ. Mf narboi.org আমপারা Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।