শব্দে শব্দে আল কুরআন ১৪ তম খণ্ড
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের শেষের | শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিল হুও্য্সাক্স সময়ক্চান্ল সূরাটি মাক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ থাকলেও অধিকাংশ আলেম ও মুফাস্সিরের মতে সূরাটি হিজরতের পরে মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। আলোচন বিষয় - এ সূরার আলোচ্য বিষয়কে দুটো অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশ, প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত । এ অংশে আহলি কিতাব ও মুশরিকদের সম্পর্কে আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ (স)-এর আগমনের পূর্বে আহলি কিতাব ও মুশরিকরা কুফরীতে নিমজ্জিত ছিল। আর রাসূলুল্লাহ (স) কর্তৃক উপস্থাপিত ইসলামী জীবনাদর্শ আসার পরও তারা সেই কুফরীতেই ডুবে থাকল। অথচ ইসলামই হল সহজ-সরল এবং মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যশীল জীবন ব্যবস্থা। আর সকল নবীর আনীত জীবন ব্যবস্থা ইসলামই ছিল। সুতরাং আহলি কিতাব ও মুশরিকদের একনিষ্ঠভাবে ইসলামী বিধান অনুসরণ করেই আল্লাহর ইবাদাত করা উচিত । দ্বিতীয় অংশে বলা হয়েছে যে, আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা মুহাম্মাদ (স) কর্তৃক আনীত জীবন ব্যবস্থা গহণ না করে পূর্বের মত কুফরীতেই ডুবে রয়েছে, অথবা ভবিষ্যতে যারা উক্ত জীবন ব্যবস্থা খহণ না করে শিরক-কুফরীতে ডুবে থাকবে তারা সৃষ্ট জীবের মধ্যে অপদার্থ ও নিকৃষ্ট জীবে পরিণত হবে। তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম । আর যারা তা গ্রহণ করে ঈমানদার হবে এবং ঈমানের দাবী অনুযায়ী সৎকর্ম করে যাবে, তারা হবে সৃষ্টির সেরা। এমন কি তারা ফেরেশতাদের চেয়েও অধিক মর্যাদার অধিকারী হবে। তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত । আখেরাতে আল্লাহ তীদের কৃতকর্মের জন্য তীদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তীরাও থাকবেন তাঁর প্রতি সন্তুষ্ট । 0 www.amarboi.org আমপারা WwWw.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।