শব্দে শব্দে আল কুরআন সূরা আল কাদর সূরা আল কাদরের শিক্ষা ১. কুরআন মজীদ আল্লাহর নাযিলকৃত সববর্শেষ আসমানী কিতাব । অতপর মানুষের জন্য কেয়ামত পয আর কোনো কিতাব নাযিলের প্রয়োজন হবে না_একথা আমাদেরকে মনে-প্রাণে বিশ্বাস করে এ কিতাবের বিধান অনুসারে আমাদেরকে জীবন গড়তে হবে। ২. রমযান মাসের শেষ দশদিনের মধ্যেকার যে কোনো একটি রাতে এ মহাঘস্থ আল কুরআন নাযিল হয়েছে । সেই রাতকে “লাইলাতুল কাদৃূর' বলা হয়ে থাকে । সৃতরাং আমাদেরকে এ রাতের মযার্দা সম্পর্কে সচেতন থাকতে হবে। ৩. ‘লাইলাতুল কাদৃর'কে আমরা ‘শবে কদর' বলে থাকি, যার অর্থ-“ভাগ্য রজনী’ বা ‘মহিমাধিত রাত'। এ রাতের মযার্দা-এ রাত হাজার মাস থেকে উত্তম । সুতরাং কুরআন নাযিলের রাত হিসেবে আমাদেরকে এ রাতে ইবাদাত-বশেঁগীর মাধ্যমে ফায়দা হাসিল করতে হবে। ৪. এ. রাতে প্রতি বছর জিবরাঈল (আ) আন্যান্য ফেরেশতাসহ দুনিয়াতে অবতরণ করেন, কারণ এ রাতেই তিনি রাসুলুল্লাহ (স)-এর নিকট প্রথম ওহী নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, যে ওহীর মাধ্যমে অন্ধকার বিশ্ব আলো ঝলমল হয়ে উঠেছিল । সুতরাং আমাদেরকে এ রাতের সন্মান . করতে হবে। ৫. আল্লাহ তাআলা এ রাতকে গোপন রেখেছেন, যাতে মানুষ এ রাতের অনুসন্ধানে রমযানের সকল রাতে ইবাদাতে মশগুল থেকে অশেষ পূরকারের ভাগী হতে পারে । অতএব আমাদেরকে “রমযান মাস থেকে পুরোপুরি ফায়দা হাসিল করার লক্ষে পুরো রমযান মাসকে ইবাদাতের মাস হিসেবে খহণ করতে হবে। ৬. ‘লাইলাতুল কদর’ রাতে ফজর পর্ত্ত' শাঞ্তি বিরাজ করতে থাকে । সৃতরাং আমাদেরকে এ রাতে ইবাদাতের মাধ্যমে সেই শাঙির অংশীদার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ৭. শেষ কথা হলোঁ কুরআন মজীদের কারণে ‘লাইলাতুল কদরের’ মধার্দা আর লাইলাতুল কদরের জন্যই রমযান মাসের মযার্দা । সতরাং কুরআন মজীদকে বাদ দিয়ে বা তার প্রতি অবহেলা দেখিয়ে কোনো সুফল পাওয়া যেতে পারে না। অতএব আমাদেরকে একমাত্র কুরআন মজীদের বিধান বাস্তবায়ন করেই সকল সুফল লাভে কর্ম্তৎপর হতে হবে 0 www.amarboi.org আমপারা Www.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।