শব্দে শব্দে আল কুরআন ১৪ তম খণ্ড
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন তন্ঠ সূরা আল আলাক দ্বিতীয় আয়াতের শেষ শব্দ ‘আলাক’ শব্দটিকেই সূরার নাম হিসেবে গহণ করা হয়েছে। এটা ছাড়াও ‘ইকরা’ ও ‘কালাম’ নামেও এ সূরার অপর দুটো নাম রয়েছে। আলাক অর্থ রক্ত অথবা রক্তের ঘনীভূত অবস্থান । এটা মানুষ সৃষ্টির একটি মূল উপাদান । আন্লোচ্য বিষয্স সর্বসম্মত মতানুসারে এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার অনতিদূরে হেরা পর্বতের গুহায় এ সূরার প্রথম পীচটি আয়াত নাযিলের মাধ্যমে ওহী নাযিলের সূচনা হয়। ষষ্ঠ আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত পরবর্তীকালে নাযিল হয়েছে। রাসূলুল্লাহ (স) যখন হারাম চেষ্টা করছিল । ঠিক সেই সময়ই ষষ্ঠ আয়াত থেকে শেষ পর্যন্ত নাযিল হয়। এ সূরাতে সংক্ষিপ্তভাবে মানুষ সৃষ্টির রহস্য, অজানা বিষয় সম্পর্কে জ্ঞান দান এবং মহান আল্লাহর কুদরত বর্ণনা করা হয়েছে। নবী করীম (স)-এর দীর্ঘদিনের চিন্তা-ভাবনার অবসান ঘটিয়ে তাঁকে রিসালাতের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে। এর ফলে রাসূলুল্লাহ (স) দিবালোকের মত সুস্পষ্ট পৃথনির্দেশ পেয়েছেন। সূরার শেষ দিকে কাফেরদের ভ্রান্ত তৎপরতার নিশ্চিত পরিণতির দিকে ইংগিত করা হয়েছে। অবশেষে সকল পরিস্থিতিতে নামাযের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের নির্দেশ দেয়া হয়েছে। 0 www.amarboi.org আমপারা Wwmw.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।