‘আলাম নাশরাহ’ কথাটি সূরার প্রথম বাক্যের অংশ এবং এটাকেই সূরাটির নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিলন্লের উপপন্লক্ষ্ রাসুলুল্লাহ (স)-এর দাওয়াতের প্রাথমিক অবস্থায় গরীব, অসহায় দাস-দাসী ও নিরীহ নর-নারীগণই ইসলাম গ্রহণ করেছিল। আরবের উল্লেখযোগ্য ধনী ও প্রভাবশালী লোকেরা তখনো ইসলাম গ্রহণে এগিয়ে আসেনি । এমতাবস্থায় মুশরিকরা মুসলমানদের দারিদ্র ও দুরবস্থা নিয়ে ঠাট্টা-বিদ্বপ করতো, যাতে রাসূলুল্লাহ (স) ও মু’মিনগণ সংকোচ বোধ করতেন। আল্লাহ তাআলা এ সূরা নাযিল করে তাদের মানসিক দুর্বলতা দূর করেছেন এবং তাদেরকে সান্তনা দান করেছেন। আলোচ্য বিষয় রাসূলুল্লাহ (স)-কে সাত্বনা দান করাই এ সূরার উদ্দেশ্য ও মূল আলোচ্য বিষয় । যে মহান ব্যক্তি সুদীর্ঘ চল্পিশ বছর পর্যন্ত তৎকালীন আরব সমাজে অত্যন্ত বিশ্বাসী ও শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে মশহুর ছিলেন, সেই একই ব্যক্তিত্ব নবুওয়াত লাভ ও ইসলামী দাওয়াতের কাজ শুরু করার পর সমাজের শকত্রুতে পরিণত হয়ে গেলেন। পথে- ঘাটে ও হাটে-বাজারে, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশির নিকট তিনি ঠাষ্টা-বিদ্বূপ ও অপমানজনক আচরণ পেতে লাগলেন। অথচ ইতিপূর্বে এসব লোকেরা তীকে অত্যন্ত ভালবাসতো । তারা রাসুলুল্লাহ (স)-এর সামনে বাধার প্রাচীর দীড় করিয়ে দিল। প্রাথমিক অবস্থায় তীর নিকট এটা খুবই কঠিন ও নিরুৎসাহব্যঞ্জক মনে হতো । এজন্য এ সূরার মাধ্যমে তীকে সাস্ববনা-বাণী শুনানো হয়েছে। ইতিপূর্বে সূরা আদ দ্বোহায়ও তাকে অনুরূপভাবে সাস্তবনা দেয়া হয়েছে। এ সূরায় আল্লাহ তাআলা তীকে বলেন যে, আল্লাহ আপনাকে তিনটি বড় বড় নিয়ামত দান করেছেন। অতএব নিরুৎসাহ ও দুঃখ-ভারাক্রান্ত হবার কোনো কারণ নেই । সেই তিনটি জিনিস হলো__(১) শরহে সদর বা বক্ষ-বিদারণ-এর নিয়ামত । (২) নবুওয়াত- পূর্বকালীন দুশ্চিন্তা থেকে ওহী নাযিলের মাধ্যমে তীকে মুক্তিদানের মতো নিয়ামত । (৩) তার যিকর তথা স্মরণকে উচ্চ ও ব্যাপক করার নিয়ামত, যা ইহকাল-পরকালে অন্য কাউকে দেয়া হয়নি। www.amarboi.org আমপারা Www.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।