শব্দে শব্দে আল কুরআন ১৪ তম খণ্ড
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আদ দ্বোহা pent eee Lee ett অন্য অনেক সূরার মত এ সূরারও প্রথম শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাখিন্সের সমযফ্সকান্স আলোচ্য বিষয় থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ (স)-এর মাক্বী জীবনের প্রথম দিকে এ সূরা নাযিল হয়েছে। রাসুলুল্লাহ (স)-এর প্রতি ক্রমাগত ওহী আসতে থাকলে তাঁর স্নায়ু তা | সহ্য করতে সক্ষম হতো না ; তাই আল্লাহ তাআলা ওহী নাযিলের ধারাবাহিকতায় কিছুটা বিরতী দেয়ার মাধ্যমে তাকে আরাম ও প্রশান্তি দেয়ার উদ্দেশ্যে কয়েক দিন ওহী নাযিল বন্ধ রাখলেন; কিন্তু রাসূলুল্লাহ (স) অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন। তার মনে আশংকা সৃষ্টি হলো যে, আল্লাহ বুঝি তার কোনো কাজে অসসুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন। এজন্য তাঁকে সাস্তবনা দেয়ার উদ্দেশ্যে এ সূরা নাযিল হয়েছে। নবুওয়াতের প্রথম দিকে এ অবস্থার উদ্ভব হয়েছিল। জআনল্লোচ্য বিষয় ওহী নাযিলের ধারবাহিকতায় মাঝখানে কয়েক দিনের বিরতীর কারণে রাসূলুল্লাহ (স)-এর মনে যে পেরেশানী সৃষ্টি হয়েছিল, সে জন্য তাঁকে সাস্বনা দেয়াই এ সূরার মূল আলোচ্য বিষয় । আল্লাহ তাআলা তাঁকে সাত্ববনা দিয়ে এরশাদ করেছেন যে, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি তিনি অসস্তুষ্টও নন। দীনের দাওয়াতের প্রথম পর্যায়ে আপনি যেসব সংকটের মুখোমুখি হচ্ছেন, ক্রমান্বয়ে পরবর্তীতে আপনি অবশ্যই উন্নত অবস্থায় পৌছবেন। কিছু দিনের মধ্যেই আল্লাহ আপনাকে এমন ফলাফল দেখাবেন যাতে আপনি খুশী হয়ে যাবেন। তারপর মহান আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মাদ (স)-কে বলেন, আপনি পেরেশান হবেন না, আপনার প্রতি অসন্তুষ্ট হওয়া বা আপনাকে পরিত্যাগ করার মত কোনো কাজই আপনি করেননি। আপনার জন্মের দিন থেকেই তো আপনার প্রতি আমার রহমতের বারি বর্ষিত হয়ে আসছে, আপনি তো ইয়াতীম ছিলেন, আমিই তো আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি । আপনি তো পথ খুঁজে পাচ্ছিলেন না, পথের সন্ধান তো আমিই আপনাকে দিয়েছি । আপনি তো নিঃস্ব ছিলেন, আপনাকে আমি সম্পদশালী করেছি। অতএব, আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না ; সাহায্যপ্রার্থীদের প্রতি রূঢ় ব্যবহার করবেন না। আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। শ. শ. কুvARnarboi.org আমপারা www.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।