৩৬ ৭৩/ প্রশ্ন: আত-তাবাররুক (4০20) কয় প্রকার? ৭৩/ উত্তর: দুই প্রকার: (১) আত-তাবাররুক আল-মাশর বা বৈধ তাবাররুক। আর তা জায়েয ও কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত । (২) আত-তাবাররুক আল-মামনূ বা নিষিদ্ধ তাবাররুক, যেটা করা হারাম । ৭৪ প্রশ্ন: বৈধ তাবাররুক (45) কয় ধরনের? ৭8/ উত্তর: বৈধ তাবাররুক দুই ধরনের । (১) অনুভবকৃত বন্ত যেমন পবিত্র যম যম পানির দ্বারা বরকত অর্জন করা। (২) নিজের সৎ আমলের মাধ্যমে বরকত অর্জন করা । যেমন ছুলাত, দু'আ ও ছুদাকার মাধ্যমে বরকত বা কল্যাণ কামনা করা। ৭৫/ প্রশ্ন: নিষিদ্ধ তাবাররুক (41) কয় ধরনের? ৭৫/ উত্তর: নিষিদ্ধ তাবাররুক দুই ধরনের: (১) ইসলামী শরী“আত যে বিষয়ে নিষেধ করেছে, যেমন মূর্তি, প্রতিমার দ্বারা বরকত বা কল্যাণ চাওয়া । (২) কোন ধারণা প্রসূত বন্ত বা খেয়ালী বস্তুর দ্বারা কল্যাণের আশা করা যার কোন বাস্তবতা নেই। যেমন সৎ লোকদের সত্তার দ্বারা কিংবা তাদের পরিধেয় বস্ত্রের দ্বারা অথবা তাদের মুখের লালার দ্বারা কিংবা কোন বৃক্ষ ও পাথরকে স্পর্শের মাধ্যমে বরকত কামনা করা। ৭৬/ প্রশ্ন: দু'আতে অসীলা (৭.5) কয় প্রকার? ৭৬/ উত্তর: দু'আতে অসীলা দুই প্রকার:
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।