২৭ সুতরাং কুরআনের বিধান ব্যতীত অন্য কিছুর দ্বারা আল্লাহর ইবাদত করা জায়েয নয়। এই মর্মে আল্লাহ তা“আলার বাণী: কক 1৮০৯৮ রথ এ ৩০:৮০ আমরা আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য কিতাব যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বন্তর রক্ষণাবেক্ষণকারী | (সুরা আল-মায়িদা ৫:৪৮) ৪৬/ প্রশ্ন:আখিরাত বা শেষ দিবস কাকে বল? ৪৬/ উত্তর: আখিরাত বা শেষ দিবস হলো কিয়ামত দিবস, যেদিনে মানুষকে হিসাব ও প্রতিদানের জন্য পুনজীবিত করা হবে। ৪৭/ প্রশ্ন :আখিরাত বা শেষ দিবসের প্রতি ঈমান আনার বিধান কী? ৪৭/ উত্তর: ফরয। শেষ বিবসের প্রতি ঈমান!১২ ব্যতীত ঈমান গৃহীত হবে না। [১২] শেষ দিবসের প্রতি বিশ্বাসের অর্থ: কিয়ামত আসবে নিশ্চিতভাবে এ দৃঢ় বিশ্বাস রাখা এবং তার জন্য আমল করা। কিয়ামতের পূর্বে সংঘটিত আলামতসমূহের প্রতি বিশ্বাসও এর অন্তর্ভুক্ত হবে। ১। মৃত্যু ও তৎপরবর্তী কবরের পরীক্ষা, আযাব, নিয়ামত । ২। সিঙ্গায় ফুৎকার, কবর হতে সৃষ্টি জীবসমূহের বহির্গমন। ক্রিয়ামতের ভয়াবহতা, হাশরের ময়দান ও আমলনামাসমূহ উম্মুক্তকরণ । মীযান বা দাঁড়ি পাল্লা স্থাপন । পুলছিরাত, হাউযে কাওসার, শাফা“আত। জান্নাত ও তার নিয়ামতসমূহ যার সবেচ্চি হলো আল্লাহর দর্শন। জাহান্নাম ও তার শাস্তি যার কঠিনতম শাস্তি হলো আল্লাহর দর্শন হতে বঞ্চিত হওয়া ইত্যাদি। এসবকিছু ক্কিয়ামত দিবসের উপর ঈমান আনার অন্তর্ভুক্ত । ৮০ ভে নি ০০৩০
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।