আক্বীদাহ আত তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর Aqeedah, Islam, Iman, Tawheed, Islamic Book
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

২৬ ৪৩/ প্রশ্ন: আসমানী কিতাব কী? ৪৩/ উত্তর: তাহলো এ সকল কিতাব যেগ্তলি আল্লাহ তা'আলা তাঁর রসূলগণের ওপর নাযিল করেছেন । যেমন: তাওরাত, যাবুর, ইনজীল, ও কুরআন মাজীদ । 88/ প্রশ্ন: কিতাবসমূহের প্রতি ঈমান আনার বিধান কী? 88/ উত্তর: ফরয । কিতাবসমূহের প্রতি ঈমান।১০ ব্যতীত ঈমান গৃহীত হয়না। ৪৫ প্রশ্ন: আসমানী কিতাবসমূহের মধ্যে সুমহান কিতাব কোনটি? 8৫/ উত্তর: সুমহান কিতাব হলো, মহাগ্রন্থ আল-কুরআনা১১, যেটি মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ তাআলা নাধিল করেছেন এবং তা সকল আসমানী কিতাবকে মানসুখ বা রহিতকারী | [১০] আসমানী কিতাবসমূহে বিশ্বাস তিনটি বিষয়কে অন্তভুক্ত করে: ১। এ বিশ্বাস রাখা যে আসমানী কিতাবসমূহ আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ । ২। আল্লাহ তাআলা তার যে সকল কিতাবের নাম আমাদেরকে জানিয়েছেন তা বিশ্বাস করা । যেমন, ক। আল্‌ স্কুরআন যা আল্লাহ তা'আলা আমাদের নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি অবতীর্ণ করেছেন । খ। তাওরাত যা মুসা আলাইহিস সালাম এর উপর নাধিল করা হয়েছে গ। ইনজীল যা ইসা আলাইহিস সালাম এর উপর এবং ঘ। যাবুর যা দাউদ আলাইহিস সালাম এর প্রতি নাযিল করা হয়েছে। ৩। এ সকল কিতাবের সংবাদগ্ডলোকে সত্যায়ন করা । যেমন: কুরআনের সংবাদসমূহ ৷ আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম রুকন । [১১] কুরআনের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য: ১। পবিত্র কুরআনুল কারীমকে ভালোবাসা ও সম্মান করা আমাদের উপর ফরয । কেননা, এটা মহান রবুবল “আলামীনের বাণী । সঙ্গত কারণেই তা সর্বাধিক সত্য এবং উত্তম কথা । ২। কুরআন মাজীদ পড়া, এর আয়াত ও সুরাহসমূহ নিয়ে গবেষণা করা, কুরআনের নছীহত, সংবাদসমূহ এবং ঘটনাবলি নিয়ে চিন্তা করা আমাদের একান্ত কর্তব্য । ৩ । কুরআনের হুকুম-আহকাম, আদেশ-নিষেধ এবং শিষ্টাচারগুলোর অনুসরণ ও আনুগত্য করা আমাদের জন্য ফরয ।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।