আক্বীদাহ আত তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর Aqeedah, Islam, Iman, Tawheed, Islamic Book
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪ ১৩/ প্রশ্ন: লা-ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদানের অর্থ কী? ১৩/ উত্তর: তাহলো, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ্‌ ছাড়া "সত্য" বা হক কোন মাবুদ নেই। ১৪/ প্র: মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, এই সাক্ষ্য প্রদানের অর্থ কী? ১৪/ উত্তর: তাহলো, এই সাক্ষ্য দেয়া যে, তিনি (মুহাম্মাদ ছল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) যে সকল বিষয়ে আদেশ করেছেন তার আনুগত্য করা, তাঁর সকল সংবাদকে সত্য বলে বিশ্বাস করা, তিনি যা করতে নিষেধ করেছেন ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা এবং একমাত্র তাঁর শরী“আত অনুযায়ী ইবাদত করা । ১৫/ প্রশ্ন: সেই বৃহত্তর কাজ কী যা করতে আল্লাহ তা'আলা নিদেশ দিয়েছেন? ১৫/ উত্তর: সেই বৃহত্তর কাজ যে বিষয়ে আল্লাহ তা'আলা আদেশ করেছেন তাহলো, আত-তাওহীদ অর্থাৎ একমাত্র তাঁর (আল্লাহর) "ইবাদত" করা, তিনি একক সত্তা তাঁর কোন শরীক নেই । এই মর্মে আল্লাহ তা'আলার বাণী: রে খু কে ১ ০ ব্রা % ও ৩ ও? আমি প্রত্যেক উম্মাতের কাছে রসূল পাঠিয়েছি এজন্য যে, (তারা বলবে) তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর আর ত্বগৃতকে বর্জন কর। (সূরা আনু-নাহাল ১৬:৩৬) ১৬ প্রশ্ন: তাওহীদের প্রকারগুলি কী কী? ১৬/ উত্তর: তাওহীদ তিন প্রকার । ১। 22%) ,:৮$ (তাওহীদুর-রুবুবিয়্যাহ) বা প্রতুত্ের ক্ষেত্রে আল্লাহর একত্ব।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।