১১ (১) মানুষকে তার রব বা সৃষ্টিকর্তা সম্পর্কে জানা ৷ (২) দীন বা জীবন বিধান সম্পর্কে জানা ও (৩) নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা] । 8/ প্রশ্ন: তোমার রব কে? ৪/ উত্তর: সেই আল্লাহ তা'আলা আমার রব যিনি আমাকে ও অন্যান্য সকল সৃষ্ট জীবকে তাঁর বিশেষ নি'আমতসমৃহ দ্বারা প্রতিপালন করেন। তিনি আমার মাবুদ, তিনি ছাড়া আমার অন্য কোন আসল মাবুদ নেই। এর সমর্থনে পবিত্র কুরআনের প্রমাণ হচ্ছে: €4090 5546 4527 সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক । (সুরা আল-ফাতিহা ১:১) &/ প্রশ্ন: তুমি কিসের মাধ্যমে তোমার রবকে চিনেছ? ৫/ উত্তর: তাঁর নিদর্শনসমূহ ও তাঁর সৃষ্টিজগত দেখে তাঁকে চিনেছি। তাঁর নিদর্শনসমূহের মধ্যে হলো: রাত-দিন, সূর্য চন্দ্র ৷ তাঁর সৃষ্টি সমূহের [৩] আমার প্রতিপালক আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, সারা বিশ্বের মালিক এবং পরিচালনাকারী । আমার পালনকর্তার নিদর্শন এবং সৃষ্টি জীবের মাধ্যমে আমি তাকে জানব । আল্লাহ তা'আলা এক-অদ্বিতীয় এবং শরীকহীন সত্য মা'বুদ, তিনি ব্যতীত অন্য কেহ ইবাদতের যোগ্য নয়। [৪] ইসলাম হলো আল্লাহর একত্ব, তার আনুগত্য করত তার অবাধ্য কাজ পরিত্যাগ করা । ইসলাম সেই দীন যা আল্লাহ তা'আলা খুশি হয়ে সকল মানুষের জন্য মনোনীত করেছেন। ইসলাম হচ্ছে কল্যাণ, সৌভাগ্য ও সন্তুষ্টির দীন । আমাদের দীন হলো সেই ইসলাম যা ভিন্ন অন্য কোন দীন আল্লাহ গ্রহণ করবেন না। [৫] আমার নাবী মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ছূল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তিনি হলেন সবশ্রেষ্ঠ ও সর্বশেষ নাবী । বিশ্বের সকল মানুষকে ইসলাম শিক্ষা দেয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেন। নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্য করা আমাদের জন্য ফরয । পিতা-মাতা এবং সকল মানুষ থেকে মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশী ভালোবাসা আমাদের জন্য ফরয ।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।