MOBAHALA BY MUHAMMAD ABDUL ALIM
/ ١٣
📝 نص 📖 PDF

লা... টে প্রচারিত হয় । যার মধ্যে ওদের চিরাচরিত আচরণ অনুযায়ী দেওবন্দের বুজুর্গদের প্রতি ভিত্তিহীন ও মিথ্যা অপবাদ আরোপ করা হয় । বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্য হল মুসলিম জনসাধারনের মন থেকে আমার চ্যালেঞ্জের গুরুতৃকে হ্রাস করা । এই ফকীর মোবাহালার ঘোষনায় মসজিদে নববীতে তাঁর অবস্থানক্ষেত্র নির্ধারিত করেছিল প্রথম সারিতে রওজা মোবারকের পাশে । কিন্তু উক্ত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, প্রথম সারিতে হাজার হাজার লোক নামাজ পড়ে তাদের মধ্যে নির্দিষ্ট এক ব্যক্তিকে খুঁজে বের করা কিভাবে সম্ভব হতে পারে । বিজ্ঞাপনে এও উল্লেখ ছিল যে, আপনার চ্যালেঞ্জ নূরানী সাহেব গ্রহণ করেছেন । আপনি স্থান, কাল নির্ধারিত করে সংবাদ দিবেন । এই বক্তব্য আমি চুড়ান্ত পর্যায়ে আনন্দিত হলাম যে, যাই হোক আল্লাহ চান তো এবার উম্মতের পক্ষে হক ও বাতেলের পরিচয় পথ সহজ হবে এবং ধোকা, প্রতারণা ও প্রবঞ্চনা থেকে মুসলমান জনগনের আত্মরক্ষা সহজতর হয়ে উঠবে । বিজ্ঞাপন পড়ে এই অধম তথাকথিত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের দক্ষিন আফ্রিকায় ও ডার্বান শহরে অবস্থিত অফিসের ঠিকানায় তার উত্তর প্রেরণ করে । পত্রের মেমো আজও অধমের নিকট সুরক্ষিত আছে । এ পত্রে অধম দুটি তারিখ ও দুটি স্থান নির্ধারিত করে জানিয়ে দেয় যে, নূরানী সাহেব যে কোন একটি তারিখে যে কোন জায়গায় এসে মোবাহালা করুক । কিন্তু দুঃখের বিষয় উক্ত দুই তারিখে কোন জায়গাতেই নূরানী সাহেবের সাক্ষাৎ পাওয়া যায় নাই | যে দুটি তারিখ লিখিতভাবে জানানো হয়েছিল, তার বিবরণ নিম্নরূপ: (১) মদীনা শরীফে ২২শে শাবান ১৪০১ হিজরী মোতাবেক ২৪শে জুন ১৯৮১ খু: ফজরের নামাজ ও সূর্যদয়ের মধ্যবর্তী সময়ে আবূ লোবাবা নামী স্তন্তের নিকট | (২) মক্কায় হারাম শরীফের মধ্যে মীযাবে রহমতের নীচে হাতীম নামক স্থানে ২৪শে শবান ১৪০১ হিজরী মোতাবেক ২৬শে জুন ১৯৮১ খু । বলাবাহুল্য এই অধম উভয় তারিখে উভয় আস্থানে নির্ভরযোগ্য সাক্ষী সহ উপস্থিত ছিল | উক্ত সক্ষীগনের পরিচয় নিম্নরূপ : মদীনা শরীফে ধার্য তারিখে ও নির্ধারিত সময়ে নিমোক্ত ব্যক্তিগণ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন । (১) মাওলানা সিরাজুল হক সাহেব ( হারাম শরীফের তত্বাবধায়ক ) (২) মাওলানা মো: আবিদ সাহেব,

— صفحة ٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.