জীবনযাপনের পদ্ধতিকে উপভোগ্য ও নির্বঞ্চাট করে তোলা ধ্যানের কাজ নয় । ধ্যান হলো জ্ঞানলাভের মাধ্যমে অন্ধকারকে চিনতে পারা । ধ্যানী কোনোদিন অন্ধকারকে ভাঙতে পারে না, যে কারণে জ্ঞানী আর আলোকপ্রান্ত সত্তাও এক নয় । ধ্যানী যখন অন্ধকারের স্বরূপ জেনে যায় তখন আপনা হতেই তাঁর আমিতৃ খসে পড়ে; শিশুরূপে নবজন্মলাভ করে সে । এ শিশুকেই রক্ষা করেন গুরু পিতারূপে, শিশুটি নিষ্ঠা ও বিশ্বাসের বিনিময়ে লাভ করতে পারে জ্ঞানাতীত সে পরম আলো”... অন্তরবীণাকী করেবাজে! ৮৪
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।