একই খাবার বারবার খেতে হয় অন্য খাবার নেই বলে, একই কাগজ বারবার ওল্টাতে হয় অন্য কোন কাগজ না থাকার ফলে । বৈচিত্র্য জীবনকে প্রসন্নতা দেয়; এর অভাবে ঘটে অবসন্নতা । একই জীবন আমরা কাটাই না, জীবন থেমেও থাকে না। একই আলো সকালে-দুপুরে-বিকালে-রাতে কেমন বৈচিত্র্যময়! যদি তুমি চিত্রকে চিনতে পার তবে বিচিত্র তোমাকে বিভ্রান্ত করবে না বরং বৈচিত্র্যের আনন্দ দেবে এবং নিজেকে খুঁজে পাবে সহজ ও মুক্ত মানুষরূপে... অন্তরবীণাকী করেবাজে! ৪৮
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।