মানুষগুরুর আশ্রয়প্রা্থী হিসেবে দিনযাপন করেছি, মোহাম্মদী সন্তাগণ অবিচ্ছিন্ন ও একক বলেই জ্ঞান করেছি । ফলে বিভাজিত ও খণ্ড খণ্ড বোধ নিয়ে আমার গুরুভাবনা গড়ে ওঠেনি, একই আলোর নানা বিচ্ছুরণে আমি তাঁকেই আমার প্রাণেশ্বররূপে সকল মহামানব ও গুরুদের সুরত বা মুখশ্রীতে শোভাবর্ধন করতে দেখেছি। মানবমনের সীমাবদ্ধ প্রাচীর ভাঙা কঠিন। এ কঠিন কাজ কারো একার পক্ষে সম্ভব নয়৷ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যেমন প্রয়োজন দক্ষ নেতার তেমনি মন ও চিন্তার পরিবর্তনে বিশেষ করে আত্মজাগরণমুখী পরমার্থ সন্ধানের লক্ষ্যে একজন মহৎ গুরু বা মোর্শেদের কৃপা ছাড়া কোনোকিছুই সম্ভব নয়৷ যিনি ধর্মের কালের রাজা, প্রচলিত রুগ্ন ধর্মচিন্তা ও আদর্শকে বিপুল শক্তি ও ভালোবাসায় আঘাত করতে জানেন, মুক্তির পথে মুক্তিকামী মানুষকে টেনে নিতে পারেন কোলে । এ কোল যেন বিশ্বরূপ মাতৃক্রোড় ৷ তিনি কেবল গুরু নন গুরুদেরও গুরু, অবতারের অবতারী, তাঁর সিরাত হতে পুলসিরাতের বৈতরণী মেলে, তাঁর স্বভাব হতে মহাভাবের দিশা পাই, তাঁর কথা হতে অটুট তৌহিদের অন্তরবীণাকী করেবাজে! ২১
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।