দৃশ্যত অর্থহীনতার সীমা ডিডিয়ে যে এ অর্থবতহতাকে খুঁজে পেতে হয় তার দেশনা মহান গুরুর কাছেই পেয়েছি । আমার দুর্ভাগ্য যে তিনি পর্দা নেবার আগে প্রকৃতঅর্থে তাঁর কাছাকাছি থাকা সম্ভব হয়ে ওঠেনি এবং অবিস্মরণীয় মোহাম্মদী কোরানদর্শনের আলোকে নয় এ ভাবনাবিশ্বকে চিন্ময়রূপে দর্শন করার প্রবণতাও তৈরি হয়নি । কিন্তু তাঁর বাহ্যিক তিরোধানের পর অধমের প্রতি তাঁর দয়াপরবশ লীলা ঘটেছে বলেই সামান্য আলোর উন্মোচন ঘটেছে বলে আমি বিশ্বাস করি । হয়তো এ মানবজন্মে এটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি এবং আর কোনো প্রাপ্তির সম্ভাবনাকে পেছনে রেখে আমার যৃত্য হলে আত্মার শান্তির জন্য তা যথেষ্ট বলেই মনে করবো । এ সংকলন আমার দ্বিতীয় জন্মের পর প্রথম আত্মপ্রকাশ । প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক গুরুবাদে দীক্ষা তিনি প্রদান করতেন না এবং মুক্তধর্মের প্রবক্তা হিসেবে আধ্যাত্মিক মরমী ও সুফী-ফকিরি পরম্পরাকে সাবলীল ও দলীয় ঘেরাটোপমুক্ত এক সচল প্রান্তররূপে মেলে ধরেছেন । সে অর্থে তিনি আমার মানসগুরু ৷ আমার দীক্ষা ও শিক্ষার সর্বৈব অধিকার তাঁরই এবং পরবর্তী সময়ে যে অন্তরবীণাকী করেবাজে! ২০
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।