Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যতদিন তা না হচ্ছে ততদিন মানবের ভেতর মহামানবের জাগরণ সম্ভব নয় । বোধ করি আজকের প্রধান সংকট এটাই । সংকলিত এ বইতে যেসব কথামালা বা বক্তব্য লিপিবদ্ধ হয়েছে তা আমার পরমারাধ্য গুরু বা মোর্শেদ সদর উদ্দিন আহমদ চিশতী আ. এর অনুভব হতে পাওয়া ভাবনাপ্রসাদ ৷ হতে পারে এর ভেতর সীমাবদ্ধতা রয়েছে, হতে পারে তাঁর অখণ্ড ও অগ্মান আলোকিত মোহাম্মদী চেতনার স্পর্শালোকে আমি বিশেষ সংযোগ স্থাপন করতে পারিনি কিন্তু এসবের ভেতর একটুও নিজের অসাড় ও জড়চিন্তার প্রতিফলন ঘটেছে বলে বিশ্বাস করি না। যদি তা হয়ে থাকে সবাই আমাকে ক্ষমাসুন্দর দ্ষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন । জ্ঞানের পথে, ভাবনার পরিভ্রমণে যতদিন গ্তরুহীন ছিলাম ততদিন টের পাইনি জীবনের গভীর ও বিস্তৃত অর্থবহতাকে । অন্তরবীণাকী করেবাজে! ১৯

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।